দেশ

সাবধান ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নাম করে তোলাবাজি করছে সাইবার অপরাধীরা,সতর্ক করল কেন্দ্র

Beware Cybercriminals are betting in the name of 'Digital Arrest', warns Centre

The Truth Of Bengal Desk : মৌ বসু, দিন কে দিন বাড়ছে সাইবার অপরাধ। নিত্য নতুন ফন্দিতে আম জনতাকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে চলেছে সাইবার অপরাধীরা। এবার সেই তালিকায় নাম উঠল ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর। প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশ প্রশাসনকে ডিজিটাল অ্যারেস্টের বিষয় সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সতর্কবার্তায় বলা হয়েছে, নকল পুলিশ, ইডি, সিবিআই আধিকারিক সেজে সাইবার অপরাধীরা বোকা বানায় আম জনতাকে। ভয় দেখিয়ে টাকা তোলে সাইবার অপরাধীরা। গুরুতর অপরাধ করেছেন বলে সাধারণ মানুষকে ভয় দেখায় সাইবার অপরাধীরা। তারা ভয় দেখায় ডিজিটাল অ্যারেস্ট করার। টাকা না দিলে জেলে পোরার হুমকি দেওয়া হয়। সাইবার অপরাধের শিকার হওয়া ব্যক্তিকে গৃহবন্দি হয়ে থাকতে বাধ্য করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার উইং সতর্ক করেছে সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশকে। কেন্দ্র আরও জানিয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধীরা সাইবার অপরাধের শিকার হওয়া ব্যক্তির প্রিয়জনের নকল করে টাকা তুলছে। এরকম ঘটনা ঘটলে ১৯৩০ টোলফ্রি নম্বরে ফোন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

এদিকে, ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম ১২,১২এল, ১৩, ১৪ ভার্সন অপারেটিং সিস্টেমে চলা অ্যান্ড্রয়েড ফোন হ্যাকারদের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে। সিস্টেম আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম আপগ্রেড না করলে ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে।

Related Articles