দেশ

ভোটের আগে মহারাষ্ট্রে ফের তল্লাশি, এবার মুখ্যমন্ত্রী শিন্ডের কপ্টারে ঢুকল কমিশন!

Before the election again in Maharashtra, this time the commission entered the copter of Chief Minister Shinde!

Truth Of Bengal: ভোটের বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। তার আগে ফের অ্যাকশনে নির্বাচন কমিশন। এবার খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হেলিকপ্টারে তল্লাশি চালালেন কমিশনের আধিকারিকরা। বুধবার পালঘরে প্রচারসভায় যাওয়ার সময় তাঁর কপ্টারে তল্লাশি চালান আধিকারিকরা।

উল্লেখ্য, গত চারদিনে মহারাষ্ট্রে তিন হাই প্রোফাইল নেতার ব্যাগ থেকে শুরু করে হেলিকপ্টারে তল্লাশি হয়। সোমবার ও মঙ্গলবার পরপর দুদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি করা হয়, যা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। কমিশনকে নিশানা করে ঠাকরের প্রশ্ন, ‘একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির অন্যান্য নেতাদের ব্যাগে তল্লাশি চালাবে কমিশন?’। এরপরই দেখা গেল, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ীর কপ্টারে  তল্লাশি চালান আধিকারিকরা। নির্বাচনী আচরণ বিধি মেনেই তল্লাশি করা হয়েছে জানানো হয়।

আর এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কপ্টারে চললো তল্লাশি। কপ্টারে তাঁর ব্যাগ এবং অন্যান্য লাগেজ পরীক্ষা করা হয় বলে জানা যায়।

প্রসঙ্গত, আগামী ২০ নভেম্বর বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে। ভোট হতে চলেছে ২৮৮ টি বিধানসভা আসনে। লড়াইটা মূলত বিজেপি- এনসিপি ( অজিত পাওয়ার)- শিবসেনা ( একনাথ শিন্ডে)-র মহাজুটি এবং কংগ্রেস, এনসিপি ( শরদ পাওয়ার), শিবসেনা ( উদ্ধব ঠাকরে)-র মহা বিকাশ আঘাড়ীর মধ্যে।  ফলাফল জানা যাবে ২৩ নভেম্বর।

Related Articles