Konnagar: কোন্নগর তৃণমূল নেতা হত্যাকাণ্ডে পুলিশের জালে কুখ্যাত গ্যাংস্টার
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে জমি সংক্রান্ত বিবাদের ফলেই হত্যা করা হয়েছে ঘাসফুল শিবিরের পঞ্চায়েত সদস্যকে।
Truth of Bengal: কোন্নগরের (Konnagar) তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী হত্যাকাণ্ডে এবার পুলিশের জালে আরও এক কুখ্যাত দুষ্কৃতী। বাঁকুড়া জেলার সোনামুখী থেকে গ্রেফতার করা হলো গ্যাংস্টার বাঘাকে। অর্থাৎ, এই মুহূর্তে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে জমি সংক্রান্ত বিবাদের ফলেই হত্যা করা হয়েছে ঘাসফুল শিবিরের পঞ্চায়েত সদস্যকে। তবে বাঘা গ্রেফতার হওয়া সত্বেও আতঙ্ক রয়ে গেছে স্থানীয়দের মধ্যে।
[আরও পড়ুনঃ ট্রাম্পের হুমকি, মোদির নীরবতা: কোন দিকে যাচ্ছে ভারত?]
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত বুধবার সন্ধ্যে সাড়ে ৭টা থেকে। কানাইপুরে অবস্থিত তৃণমূল নেতার গ্যাস গোডাউনের উল্টোদিকের রাস্তায় দাঁড়ান দুই দুষ্কৃতী। অফিস থেকে বেরিয়ে তৃণমূল নেতা বাইকে ওঠার পরই হামলা চালান দুজনে। কাটারি দিয়ে এলোপাতাড়ি কোপ মারা হয়। বাইক থেকে মাটিতে পড়ে যাওয়া সত্ত্বেও তা চলতে থাকে। প্রকাশ্যেই ঘটনাটি ঘটে কিন্তু ভয়ে প্রত্যক্ষদর্শীরা সামনে আসতে পারেননি। এমনকি হত্যা করার পর দৌড়ে পালাননি দুষ্কৃতীরা। বরং হেঁটে চলে যান।(Konnagar)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
এরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করে গত শনিবার বিশ্বনাথ দাস, বিশ্বজিৎ প্রামাণিক ও দীপক মণ্ডলকে গ্রেফতার করে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিশ্বজিৎ ও দীপককে গ্রেফতার করা হয় বারাসাত ও শাসন থেকে। তারপর রবিবার পুলিশের জালে ধরা পড়ে বাঘা। এবার দেখার বিষয় যে আরো কারা এই হত্যাকাণ্ডে যুক্ত। কাদের নাম আগামীদিনে উঠে আসবে, সেটাই এখন দেখার।(Konnagar)






