বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
Horrifying viral video of biker killed after being hit by reckless car

Truth of Bengal: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। মর্মান্তিক মৃত্যু হয় বাইক চালকের। হাড়হিম করা সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ভয়ে শিউরে উঠছেন নেটিজেনরা। উত্তরপ্রদেশের সম্ভলে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।
পুলিশ সূত্রে জানা যায়, সম্ভলের ওয়াজিদপুরমের হাইওয়ের উপর এই ঘটনা ঘটে। বছর পঞ্চাশের সুখবীর হায়াতলনগর থেকে বাইকে নিজের বাড়ি ফিরছিলেন। আচমকাই সেই বাইকে একটি এসইউভি গিয়ে ধাক্কা মারে। বাইক সহ গাড়ির নীচে ওই ব্যাক্তি আটকে যান। পরিস্থিতি বেগতিক বুঝে সেই অবস্থাতেই বাইক সব সুখবীর গাড়িটিকে হিঁচড়ে নিয়ে যায়।
প্রায় এক কিলোমিটার রাস্তা সেভাবেই দেখা যায় সুখবীরকে। দীর্ঘ এক কিলোমিটার পর গাড়ি ফেলে চম্পট দেন চালক। সেই গোটা মুহূর্তটাকেই ক্যামেরাবন্দি করেন ঘাতক গাড়ির পিছনে থাকা অপর এক গাড়ির চালক। যএখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দ্রুত গতিতে ওই এসইউভি গাড়ি ছুটে চলেছে। ওই এসইউভির সামনের অংশেই আটকে রয়েছে একটি বাইক। রাস্তায় ঘষা লেগে ক্রমশ সেই গাড়ি থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে।
স্থানীয়রা সেই গাড়িকে থামানোর চেষ্টা করলেও, কোনও লাভ হয়না। উপরন্তু আরো দ্রুত গতিতে সেই গাড়িটিকে ছোটাতে থাকেন অভিযুক্ত চালক। গাড়ি থামলে স্থানীয়রা সুখবীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই মৃত্যু হয় তার। সুখবীরের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল বলে চিকিৎসক সূত্রে খবর।
এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরই সেখানে দেখা যায় ঘাতক ওই গাড়িটি ছিল বিজেপির। গাড়ির সামনে লেখা গ্রাম প্রধান। গাড়িটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ।






