জবরদখল হঠানোকে কেন্দ্র করে ভূস্বর্গে ধুন্ধুমার, কাঠুয়ায় ৬ পুলিশ কর্মী সহ জখম ৮ জন
8 people including 6 policemen injured in Bhuswarga due to seizure

The Truth Of Bengal: জবরদখল উচ্ছেদকে কেন্দ্র করে উত্তাল জম্মু-কাশ্মীর। কাঠুয়ায় পুলিশ দখলদারি হঠাতে গেলে পুলিশের সঙ্গে দখলদারদের সংঘর্ষ বেঁধে যায়। খণ্ডযুদ্ধে এক আধিকারিক সহ ৬ পুলিশ কর্মী জখম হয়েছেন। আরও ২জন এই ঘটনায় আহত হয়েছেন। এবিষয়ে জম্মু-কাশ্মীরের এক আধিকারিক জানিয়েছেন, এরআগে বেআইনি দখলদারি সরে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কোনওভাবেই দখলদাররা না সরে যাওয়ায় পুলিশকে অ্যাকশন নিতে হয়।যারজন্য বেআইনি নির্মাণ ভেঙে দিতে হয়।
তাই নাগরিক সমাজকে এই ঘটনার ভুল ব্যাখা না করার আবেদন জানিয়েছে প্রশাসনের কর্তারা। একইসঙ্গে যৌথ অভিযান চালিয়ে আগামীদিনে এই ধরণের ঘটনা বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।এদিকে,ন্যাশানাল কনফারেন্স এই উচ্ছেদ অভিযানকে মেরুকরণের প্রয়াস বলে উল্লেখ করেছে।এই বিষয়ে বিরোধী শিবিরের অভিযোগ, সেপ্টেম্বরের শেষে যেহেতু বিধানসভা নির্বাচনের তোড়জোড় চলছে,তাই তার আগে এই অভিযানের মাধ্যমে ধর্মীয় উস্কানি দেওয়ার চেষ্টা চলছে।
শান্তি-সম্প্রীতিও সুস্থিতি রক্ষা করার জন্য লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী ন্যাশানাল কনফারেন্সের নেতারা। তাই বিধানসভা ভোটের আগে এই উচ্ছেদ অভিযান ঘিরে রাজনৈতিক চাপানউতোর জারি আছে।বিরোধীরা সরব,কেন্দ্রের শাসকদল বিজেপি রাজনৈতিক লক্ষ্যলাভএর জন্য এই ধরণের গাজোয়ারির রাজনীতি করছে।তাই বর্তমানে কেন্দ্র শাসিত অঞ্চলের মর্যাদা পাওয়া জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখার জন্য প্রশাসন কী সদর্থক ভূমিকা নেয় তার দিকে তাকিয়ে ভূস্বর্গের মানুষের মতোই রাজনৈতিক দলগুলো।






