Truth of Bengal: জওয়ান মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে(Rajouri)। জানা যায়, নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর। তবে ওই গুলি অসাবধানতার বশবর্তী হয়ে চলেছে নাকি এটি নিছকই আত্মহত্যা, তা অস্পষ্ট। শুরু হয়েছে পুলিশি তদন্ত।
[আরও পড়ুনঃ Nurse Death: স্বামীকে খুঁজতে বেরিয়ে রহস্যমৃত্যু! মহেশতলায় নার্সের দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা ?]
সূত্রের খবর, ওই জওয়ান নিরাপত্তার দায়িত্বে ছিলেন রজৌরি থেকে ৪০ কিলোমিটার দূরে সোলকি গ্রামে। শনিবারই তাঁর ক্যাম্পের ভিতর থেকে শোনা যায় আচমকা গুলির শব্দ। তড়িঘড়ি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য জওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছতেই অন্যান্য জওয়ানরা দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে ওই জওয়ান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে এটি নিছকই আত্মহত্যার ঘটনা, নাকি অসাবধানতা, এখনও জানা যায়নি। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনও অজানা মৃতের পরিচয়।(Rajouri)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
তবে পুলিশ সূত্রে খবর, তাঁর নিজের রাইফেল থেকেই গুলি চলেছে। সেই গুলিতেই প্রাণ হারাতে হয় জওয়ানকে। ইতিমধ্যেই গোটা গটমার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনা যে সময় ঘটে, সেই সময় ক্যাম্পের মধ্যে অন্য কেউ উপস্থিত ছিলেন কিনা পুলিশের তরফ থেকে তাও খতিয়ে দেখা হচ্ছে।(Rajouri)






