মর্মান্তিক দুর্ঘটনা! সম্বলপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত ১৭
3 dead, 17 injured in road accident in Sambalpur

The Truth Of Bengal : ভয়াবহ সড়ক দুর্ঘটনা উত্তর প্রদেশে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্বল হাসানপুর সড়কে একটি কন্টেইনার ট্রাকের সাথে গুরুতর সংঘর্ষ হয় একটি ট্রাক্টর ট্রলির। ভয়াবহয় সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের। এবং গুরুতর আহত হয়েছেন ১৭ জন। রবিবার রাতে রাজপুর থানার অন্তর্গত দিপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
সোমবার পুলিশের তরফ থেকে সেই ঘটনা তুলে ধরা হয়। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে যারা মারা গিয়েছেন তারা সকলেই জানাজা থেকে ফিরছিলেন। দুর্ঘটনায় মারা গিয়েছেন, ঘাসীরাম বয়স ৬০, মহিপাল বয়স ৫৫, গুমানি বয়স ৪০। এছাড়াও আহত হয়েছেন আরো ১৭ জন।
তাদের প্রত্যেকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই দুর্ঘটনার স্থল থেকে পলাতক ট্রাক চালক। জেলাশাসক মানিশ বানশাল জানিয়েছেন রবিবার রাত ১১ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা লক্ষণপুর গ্রামের বাসিন্দা এবং বুলান্দ শহর জেলার অনুপ শহর থেকে ফিরছিলেন।






