স্বাস্থ্য

ডিম নাকি পনির? ওজন নিয়ন্ত্রণ রাখতে কি খাবেন?

What to eat to control weight

The Truth of Bengal: ওজন কমাতে চাইছেন? যার জন্য প্রতিদিন সকালে উঠে জিমে গেলেই ভাবছেন তড়িঘড়ি আপনি ওজন কমাতে পারবেন। শরীরচর্চার পাশাপাশি আপনাকে সময় মত প্রোটিন যুক্ত খাবারও খেতে হবে কারণ শরীরে যদি প্রোটিনের ঘাটতি হয় তাহলে আপনার শরীরে ওজন বাড়তে পারে। প্রোটিনের কারণে অনেকেই বেছে নেন চিকেন। কিন্তু চিকিৎসকদের মতে চিকেনের চাইতেও সিদ্ধ ডিম খাওয়া বেশি উপকারী। শুধু যে কেবল আমিষ খাবারের মধ্যেই প্রোটিনের গুণ আছে তা নয়, নিরামিষ খাবার যেমন পনিরেও রয়েছে প্রোটিন।

তারা যারা নিরামিষভোজী তারা সপ্তাহের ৭ দিন খাবারের পাতে রাখতে পারেন পনির। এবার যারা ডিম আর পনির দুটোই খান তাদের বুঝতে একটু অসুবিধা হওয়ারই কথা যে ডিমে বেশি প্রোটিন আছে নাকি পনিরে। তাই কনটা খাবেন বেশি করে। চলুন জেনে নেওয়া যাক ডিম নাকি পনির কোনটি প্রোটিনের জন্য বেশি উপকারী। চিকিৎসকদের মতে একটি ডিমের মধ্যে আছে ৬ গ্রাম প্রোটিন। ২৪.৫ মিলিগ্রাম ক্যালশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্ক। এই প্রত্যেকটি উপাদান আপনার শরীরে প্রয়োজনীয় উপাদানের মধ্যে পড়ে।

ডিম খেলে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে পেসার লো থাকলে বা ক্লান্তি ভাব আসলে চিকিৎসকরা প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন। অন্যদিকে ৪০ গ্রাম ফ্যাট যুক্ত পনিরে ৭.৫ গ্রাম প্রোটিন থাকে। যা ডিমের চাইতে একটু বেশি। এছাড়াও পনিরেও থাকে ক্যালশিয়াম, কার্বোহাইড্রেট, ফসফরাস পটাশিয়াম। এই সমস্ত উয়াপাদান আপনার শরীরের পক্ষে অতন্ত্য জরুরি। এখন বিষয় হল তাহলে ওজন ঠিক রাখতে কোনটি খাবেন ডিম নাকি পনির? চিকিৎসকদের মতে যারা ডিম এবং পনির দুটি খান তাদের ক্ষেত্রে কোনও অসুবিধা নেই, তবে ডিমের চাইতে পনির খেলেই শরীরে প্রোটিনের পরিমাণ ও ঠিক থাকে এবং তাতে আপনার দেহের ওজনও ঠিক থাকবে।

Related Articles