রাতে ভালো ঘুম হচ্ছে না, ট্রাই করে দেখতে পারেন গ্রিন টি
Not sleeping well at night, you can try green tea

The Truth Of Bengal, Mou Basu : স্বাস্থ্য সচেতন জীবনযাপন করার কারণে আজকাল অনেকেই সাধারণ লিকার বা দুধ চায়ের বদলে গ্রিন টি পছন্দ করেন। পুষ্টিকর আর স্বাস্থ্য ভালো রাখে বলে মনে করে অনেকেই রাতে ঘুমোতে যাওয়ার আগেও এক কাপ গ্রিন টি খেয়ে শুতে যান। কিন্তু আদৌ কি রাতে গ্রিন টি খেয়ে শুতে যাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো?
পুষ্টিবিদরা জানিয়েছেন, কফি বা সাধারণ চায়ের চেয়ে গ্রিন টি স্বাস্থ্যের দিক থেকে কিঞ্চিৎ নিরাপদ। কারণ সাধারণ চা আর কফির চেয়ে কম পরিমাণে ক্যাফিন আছে গ্রিন টিতে। গ্রিন টিতে সাধারণ চায়ের তুলনায় কম ক্যাফিন আছে। কফিতে আবার চায়ের বদলে বেশি ক্যাফিন আছে। কম ক্যাফিন থাকার জন্য গ্রিন টি খেলে ঘুমোনোর অসুবিধা হয় না। অনেকের মতে গ্রিন টি খেলে ঘুম ভালো হয়।
কী কী পাওয়া যায় গ্রিন টিতে?
স্বাস্থ্যকর পানীয় হিসাবে পরিচিত গ্রিন টি পাওয়া যায় ‘camellia sinesis’ নামক চা থেকে। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টে ভরতি গ্রিন টি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ক্যাটেচিন আর ক্যাফিন পদার্থ আছে বলে গ্রিন টি ফ্যাট অক্সিডেশন বা জমে থাকা বাড়তি মেদ বা চর্বি গলাতে সাহায্য করে। এছাড়া অ্যান্টি-ইনফ্লেমটরি গুণ থাকায় গ্রিন টি ডায়াবেটিস ও হাইপারটেনশন কমাতেও সাহায্য করে। ক্যাটেচিন থাকায় গ্রিন টি ওষুধি গুণে সমৃদ্ধ। গ্রিন টিতে পাওয়া যায় এপিগ্যালোক্যাটেচিন গ্যালাট (EGCGC) আর এপিগ্যালোক্যাটেচিন (EGC) নামে অ্যান্টিঅক্সিড্যান্ট। এছাড়া ক্যাফিন স্নায়ু কোষের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে। থিয়েনিন (Theanine) নামে অ্যামাইনো অ্যাসিড থাকায় গ্রিন টি দুশ্চিন্তা কমিয়ে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। রিল্যাক্স করতে সাহায্য করে। থিয়েনিন থাকে বলে গ্রিন টি ঘুমের ক্ষেত্রে খুব উপকারী। গবেষণায় দেখা গেছে, রাতে ঘুমোনোর আগে ক্যাফিন কম থাকা গ্রিন টি খেলে ক্লান্তি আর দুশ্চিন্তা কমে। তাড়াতাড়ি ঘুম পায়।






