প্রতিদিন খেয়ে নিতে হবে মৌরি, এই মৌরি খেলে শরীর ঠাণ্ডা থাকবে, পাশাপাশি শারীরিক সমস্যাও মিটবে দ্রুত
Must eat fennel every day, body will be cool by eating this fennel

Truth of Bengal: অনেকে মুখশুদ্ধি হিসাবে খেয়ে থাকেন মৌরি। বিউলির ডালে অল্প করে মৌরি দিলেই বেড়ে যায় স্বাদ। মৌরি অনেক সময় ফোড়ন হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে রান্নায়। মৌরি দিলে যেমন রান্নার স্বাদ বৃদ্ধি পায় তেমন এই মৌরির মধ্যে রয়েছে আরও অনেক পুষ্টি গুণ। নিয়মিত মৌরি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কারণ মৌরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই যদি চান শরীর সুস্থ রাখতে তাহলে প্রতিদিন ১ চামচ করে খেয়ে নিতে হবে মৌরি। জানুন মৌরি খেলে শরীরে কি কি সমস্যা দূর হবে আপনার?
১) যদি রিচ জাতীয় কোন খাবার খাচ্ছেন আপনি তাহলে সেই খাবার খাওয়ার পর অবশ্যই মৌরি খেতে হবে আপনাকে। মৌরি তাড়াতাড়ি হজম করাতে সক্ষম। যদি শরীরে অম্বলের সমস্যা থাকে বা প্রায় আপনার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা আছে শরীরে তাহলে অবশ্যই খান মৌরি।
২) মৌরির মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, যা আপনার পেটের সমস্যা বৃদ্ধি করতে সক্ষম। এমনকি পেটের মধ্যে কোন সংক্রমণ দেখা দিলে মৌরি ভেজানো জল ও খেতে পারেন আপনি।
৩) এই গরমে অনেকেই মৌরি ভেজানো জল খাচ্ছিলেন। গরমে শরীর অনেক সময় গরম হয়ে ওঠে। তাই শরীর কে ঠাণ্ডা রাখতে অবশ্যই খেতে হয় মৌরি ভেজানো জল। কোন পাত্রে কিছু মৌরি নিয়ে তা সারারাত ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সেই জল থেকে মৌরি মেলে জল টা খেয়ে নিতে হবে।
৪) মৌরি খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়, এমনটা কি জানা ছিল? ত্বক ঠিক রাখতে খেতে হবে মৌরি। এমনকি যাদের চোখের দৃষ্টির সমস্যা রয়েছে তারাও খেয়ে নিতে পারেন এক চামচ করে মৌরি।
৫) অনেকের মুখের ভিতরের গন্ধ দূর হয়না। সবসময় হাতে মাউথ ফ্রেশনার নিয়ে ঘরা সম্ভব নয়। তাই সাথে মৌরি রাখলে ভালো। মৌরির মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান এই উপাদান মুখের ভিতরে থাকা সমস্ত জীবাণু ধ্বংস করে দিতে পারে।






