পনির খেতে পছন্দ করেন? কিনে আনা পনির আসল না নকল কীভাবে বুঝবেন?
How to know if the cheese you bought is real or fake

The Truth of Bengal, Mou Basu: আজকাল খাদ্যদ্রব্য প্রায়সময় ভেজাল হয়। দুগ্ধজাত খাবার পনিরের ভেজাল হওয়ার খবর আমরা প্রায়সই দেখি সংবাদ মাধ্যমে। অনেকেই পনিরের নানান রকম সুস্বাদু খাবারের ভক্ত। কিন্তু কী করে বুঝবেন কিনে আনা পনির আসল নাকি নকল?
১) কিনে আনা পনিরের টেক্সচার বা ওপরটা কেমন তা ভালো করে বুঝুন। আসল পনির খুব নরম হয়। খুব সহজে ভেঙে যায়। নকল পনির রবারের মতো। ওপরে খুব মসৃণ কিন্তু ভাঙবে না।
২) খোলা পনির কিনলে ভালো করে গন্ধ শুঁকুন। আসল দুগ্ধজাত পনির থেকে দুধের গন্ধ বেরোবে। নকল পনিরে সিনথেটিক রাসায়নিকের গন্ধ বেরোবে।
৩) আসল পনির একটু চাপলেই আর্দ্র হয়ে যায়। নকল সিনথেটিক পনির শুকনো হবে।
৪) আসল পনির রান্না করার সময় ব্রাউন হয়ে যায়। তবে একই আকারের থাকবে।
নকল সিনথেটিক পনির খেলে কী হয়?
নকল সিনথেটিক পনির খেলে পেট খারাপ, ডায়রিয়া, বমিবমি ভাব, বমি হওয়ার মতো সমস্যা হয়।
কীভাবে পরীক্ষা করবেন পনির আসল নাকি নকল?
হাত ভালো করে ধোবেন। তারপর পরিষ্কার হাত দিয়ে ভালো করে পনির চটকে নিন। নকল সিনথেটিক পনির ঝুরঝুর করে পড়ে যাবে একটু চাপ দিলেই।
এছাড়াও পনির আসল নাকি নকল সিনথেটিক তা বুঝতে আয়োডিন টিঙ্কচার ব্যবহার করুন। একটা পাত্রে অল্প জল নিয়ে গরম করুন। এরমধ্যে পনির দিন। ঠান্ডা হলে আয়োডিন টিঙ্কচার দিন। নীল রঙের হলে বুঝবেন পনির নকল।
এছাড়াও একটা পাত্রে অল্প জল নিয়ে গরম করুন। পনির দিন। ঠান্ডা হলে এরমধ্যে অল্প অড়হর ডালের গুঁড়ো মিশিয়ে দিন। ১০ মিনিট রেখে দিন। পনিরের রঙ হালকা লাল হলে বুঝবেন পনির নকল। ইউরিয়া বা ডিটারজেন্ট পাউডার দিয়ে তৈরি।






