স্বাস্থ্য

কী করে বুঝবেন আপনার রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কিনা ? জানুন আজকের প্রতিবেদনে

How do you know if your blood sugar is increasing? Find out in today's report

The Truth Of Bengal : বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ঠিক সময়ে খাবার না খাওয়া, মিষ্টি জাতীয় খাবারের চাহিদা, ফাস্ট ফুডের ঝোঁক আপনার দেহে শর্করার পরিমাণ বাড়াতে পারে। আপনার যদি ডায়াবেটিস রোগ থাকে তাহলে কিভাবে বুঝবেন? রক্তে শর্করার পরিমাণ ঠিক আছে কিনা সেটাই বা বুঝবেন কিভাবে? জেনে নিন নিচের প্রতিবেদনে

১।  সারদিন ঠিক মত ঘুম না হলে ক্লান্তি বা অলস ভাব স্বাভাবিক। কিন্তু ঘুম ঠিক মত হওয়ার পরেও যদি ক্লান্তি ভাব থাকে তাহলে বুঝতে হবে আপনার রক্তে শর্করার পরিমাণ বাড়ছে। এই রকম হতে থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন।

২। রক্তে শর্করার পরিমাণ বাড়লে আপনি লাল, বাদামি ও হলুদ রঙের দাগ দেখা যাবে। যাকে বলা হয় ‘নেক্রোবায়োসিস লিপিডিক’।  যাদের ডায়াবেটিস আছে তাদের দেহে এই ধরনের দাগ দেখা যায়।

৩। গরমে জল তেষ্টা পাওয়াটা স্বাভাবিক। কিন্তু ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে, ঘুমের মধ্যে আপনার জিভ  শুকিয়ে আসছে। তাহলে একদম ভেবে নিন আপনার রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় তড়িঘড়ি ডাক্তারের সঙ্গে কথা বলুন ।

 

Related Articles