স্বাস্থ্য

ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া দিনে ২৫ টি সিগারেট খাওয়ার সমান: কার্ডিওলজিস্ট

Eating french fries is equivalent to smoking 25 cigarettes a day: cardiologist

Truth Of Bengal : ফ্রেঞ্চ ফ্রাই বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় এবং প্রিয় স্ন্যাকসগুলির মধ্যে একটি। বার্গারের সাথে সাইড ডিশ হিসাবে অনেকের কাছেই এটি প্রিয় খাবার হয়ে উঠেছে। এর ক্রিস্পি টেক্সচার এবং নোনতা স্বাদ তাদের অপ্রতিরোধ্য করে তোলে। কিন্তু এই সুস্বাদু খাবারের পিছনে একটি গুরুতর স্বাস্থ্য উদ্বেগ লুকিয়ে আছে। এবারে সবাই ভাবছেন কী সেই উদ্বেগজনক তথ্য? সম্প্রতি গবেষণা এবং বিশেষজ্ঞদের মতামত অনুসারে জানা যায়, ফ্রেঞ্চ ফ্রাই বার বার খেলে শুধুমাত্র যে ওজন বৃদ্ধি করে তা নয়, এছাড়াও হৃদরোগের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং ক্যান্সারেরও ঝুঁকি বাড়ায়।

ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে প্রধান উদ্বেগগুলির মধ্যে একটি হল এটি কীভাবে প্রস্তুত করা হয়। সাধারণত, এগুলি উচ্চ তাপমাত্রায় তেলে ভাজা হয়, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। রাজ শামনির সাথে একটি সাম্প্রতিক পর্বে, একজন নেতৃস্থানীয় কার্ডিওলজিস্ট রবিন্দর সিং রাও, এমডি, ডিএম, এফএসিসি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট TAVI আলু ভাজার জন্য ব্যবহৃত তেলের সম্ভাব্য বিপদগুলিকে ব্যাখ্যা করেন। ডক্টর রাও বলেন, “ফ্রেঞ্চ ফ্রাই- খাবার আগে আমরা কেউই জানতে পারি না কোন তেল ব্যবহার করা হয়েছে, এবং কতবার সেই তেল পুনরায় ব্যবহার করা হয়েছে। প্রতিবার তেল গরম করা হলে এই ট্রান্স ফ্যাটি অ্যাসিডগুলো হার্টের জন্য ক্ষতিকর।”

তিনি জোর দিয়ে বলেছিলেন এর ফলে ট্রান্স ফ্যাট শরীরে জমা হতে পারে। কার্ডিওভাসকুলার স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। উদ্বেগজনকভাবে ডাঃ রাও বলেছিলেন, “ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া ২৫ টি সিগারেট খাওয়ার সমান। এই দুটির ক্ষেত্রেই একই কার্সিনোজেনিক প্রভাব ফেলতে পারে”।

Related Articles