স্বাস্থ্য

গরমেও এক চুমুকেই পাবেন রিফ্রেশ,কোন উপাদান দিয়ে বানাবেন এই চা?

Drink a new type of tea to stay refreshed in summer

The Truth of Bengal,Mou basu: গরমে গরম পানীয় চা খেতে ভালো লাগছে না? অথচ চা ছাড়া এক মুহূর্ত চলে না। গরমে রিফ্রেশ থাকতে তাই খেতে পারেন নতুন ধরনের চা। তা হল মৌরি ও জোয়ানের চা।
প্রাচীন সময় থেকে চলে আসছে এই মৌরি ও জোয়ানের চা পানের অভ্যাস। এই বিশেষ রকমের চা হজমশক্তি বাড়িয়ে তোলে পাশাপাশি সন্তান জন্ম দেওয়ার পর প্রসূতি মায়েদের ওজন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে।

কেন খাবেন স্বাস্থ্যকর মৌরি ও জোয়ানের চা?
১) মৌরি ও জোয়ান খাবার হজম করতে সাহায্য করে এমন উৎসেচকের নিঃসরণ করে যা হজমশক্তি বাড়িয়ে তোলে। সহজে খাবার হজম হয়। বদহজম, পেট ফাঁপা, পেট ফোলার সমস্যা দূর করে।
২) গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেট ফুলে যাওয়ার মতো সমস্যা দূর করে। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা পেট খামছে ধরা আটকায়।
৩) কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করে মৌরি ও জোয়ানের চা।
৪) অ্যাসিডিটির সমস্যায় বুক জ্বালা, অ্যাসিড শরীরের ওপর দিকে উঠতে থাকে। মৌরি ও জোয়ানে অ্যালকালাইন গুণ আছে বলে মৌরি ও জোয়ানের চা খেলে পাকস্থলীর অ্যাসিড নিউট্রালাইজ করে।
৫) মৌরি ও জোয়ানের চা মেটাবলিজম বা বিপাকক্রিয়া বাড়িয়ে তোলে। বাড়তি চর্বি গলিয়ে দেয়। খাইখাই ভাব কমায়। শর্করা ও ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায়।
৬) গরমে রিফ্রেশ থাকতে সাহায্য করে মৌরি ও জোয়ানের চা। মৌরি ও জোয়ানের নিজস্ব গন্ধ ও স্বাদ আছে যা শরীর ঠান্ডা রাখে।
৭) মৌরি ও জোয়ানের চা শরীর থেকে টক্সিন বের করে দেয়।

কীভাবে তৈরি করবেন মৌরি ও জোয়ানের চা
এক চামচ মৌরি ও এক চামচ জোয়ান নিয়ে জলে ফুটিয়ে ছেঁকে নিন। চা হিসাবে পান করুন।

Related Articles