স্বাস্থ্য

Milk Protein Shampoo: চুল ঝরে যাচ্ছে? মিল্ক প্রোটিন শ্যাম্পুতেই মিলবে সমাধান

মাইল্ড মিল্ক প্রোটিন শ্যাম্পু ব্যবহার করলে চুল পরিষ্কার যেমন হয় তেমনই চুলের ভালো ভাবে যত্নও হয়।

Truth of Bengal: হেয়ার কেয়ার বা চুলের যত্নের জন্য আমরা নানান রকম হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু চুলের প্রকৃত বন্ধু হল মিল্ক প্রোটিন শ্যাম্পু (Milk Protein Shampoo)। মাইল্ড মিল্ক প্রোটিন শ্যাম্পু ব্যবহার করলে চুল পরিষ্কার যেমন হয় তেমনই চুলের ভালো ভাবে যত্নও হয়। রাসায়নিক মিশ্রিত শ্যাম্পুতে থাকা রাসায়নিকের প্রভাবে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। চুলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তাই চুলের স্বাভাবিক আর্দ্রতা, জেল্লা, প্রোটিন, ভিটামিন, পুষ্টি জোগাতে চুল পরিষ্কার করা উচিত মিল্ক প্রোটিন শ্যাম্পু ব্যবহার করে।

আরও পড়ুন: Snan Yatra: প্রভু কালাচাঁদের কথা জানেন? কেতুগ্রামের শতাব্দী প্রাচীন নৃসিংহ অবতারের অজানা কাহিনি

কী এই মিল্ক প্রোটিন শ্যাম্পু?

দুধ ও দুগ্ধজাত পণ্য দিয়ে তৈরি মিল্ক প্রোটিন শ্যাম্পু। এতে রয়েছে ক্যাসিন, হোয়ে প্রোটিনের মতো গুরুত্বপূর্ণ পদার্থ ছাড়াও ভিটামিন এ, ডি, ই, ক্যালশিয়াম। দুধের প্রোটিন চুলের রুক্ষ (Milk Protein Shampoo) ও শুষ্ক ভাব দূর করে। চুলের স্বাভাবিক জেল্লা ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তাই রাসায়নিকের প্রভাবে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে গেলে ব্যবহার করবেন মিল্ক প্রোটিন শ্যাম্পু।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

কীভাবে ব্যবহার করবেন মিল্ক প্রোটিন শ্যাম্পু

চুল ধুয়ে নিন ঈষদুষ্ণ গরম জলে। ভালো করে মিল্ক প্রোটিন শ্যাম্পু চুলে লাগিয়ে ধীরে ধীরে মাথার তালুতে ও চুল ঘষতে থাকুন। এতে মাথার তালুতে রক্ত সঞ্চালন বাড়বে। ভালো করে ধুয়ে নিন চুল। প্রয়োজনে হেয়ার সেরাম বা কন্ডিশনার লাগান। সপ্তাহে ২ বার মিল্ক প্রোটিন শ্যাম্পু ব্যবহার করুন।

প্রাকৃতিক উপাদানেই লুকিয়ে থাকে সুন্দর, স্বাস্থ্যবান চুলের চাবিকাঠি। তাই যদি রাসায়নিক থেকে দূরে থেকে চুলের যত্ন নিতে চান, তাহলে মিল্ক প্রোটিন শ্যাম্পু (Milk Protein Shampoo) হতে পারে আপনার হেয়ার কেয়ারের নির্ভরযোগ্য অংশ। আজ থেকেই শুরু হোক চুলের সঠিক যত্ন!