Bollywood: আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ শাহরুখ-আমিরের, মর্মাহত দুজনেই
শাহরুখ শোক প্রকাশ করে লিখলেন, 'আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমরা ভীষণ মর্মাহত'
Truth Of Bengal: ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে। ২৪২ জন যাত্রীকে নিয়ে ওড়ার পরমুহূর্তেই আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান। (Bollywood)বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। মাত্র ১ জন প্রাণে বেঁচে গিয়েছেন এই ভয়াবহ বিমান দুর্ঘটনায়। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে এআই-১৭১ বিমানটি।
বিমানটি রানওয়ে ২৩ থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ বিপর্যয়। এখনো তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ। বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী (Bollywood)এবং ১০ জন ক্রু সদস্য। এই ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে মর্মাহত গোটা বলিউড। ইতোমধ্যেই অক্ষয় কুমার, সানি দেওল, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর-সহ বহু তারকাই শোক প্রকাশ করেছেন এই ভয়াবহ বিমান দুর্ঘটনায়। এবার শোক ব্যক্ত করলেন বলিউডের খানেরা। আমির খান এবং শাহরুখ খান মর্মাহত এই ঘটনায়।
আরও পড়ুন: Miraz Captaincy: একদিনের ক্রিকেটে টাইগারদের নতুন নেতা হলেন মেহিদি
আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিনেতা। শাহরুখ শোক প্রকাশ করে লিখলেন, ‘আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমরা ভীষণ মর্মাহত। নিহতদের তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি।’
এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা আমির খানও। নিজের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন হাউসের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানেই তারকার টিমের তরফে শোক প্রকাশ করে বলা হয়েছে, ‘আজকের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা (Bollywood)গভীরভাবে শোকাহত। বড় ক্ষতি হয়ে গেল। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।
Truth Of Bengalfb: https://www.facebook.com/truthofbengal
এই বিধ্বংসী ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব মানুষ, সম্প্রদায়ের পাশে রয়েছি আমরা। ভারত এই কঠিন সময়ে আরও শক্ত হও।’আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে সলমন খানও ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দেন। সব মিলিয়ে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা বলিউড।






