ফিচার

Vivo Y400 5G: 2MP সেলফি ক্যামেরা এবং 8GB RAM সহ ভারতের বাজারে লঞ্চ হল Vivo Y400 5G স্মার্টফোন

Truth of Bengal: ভিভো ভারতের বাজারে তাদের ‘Y’ সিরিজের অধীনে নতুন Vivo Y400 5G স্মার্টফোন আনল। ভারতের বাজারে Vivo Y400 5G স্মার্টফোনের 128GB স্টোরেজের দাম ২১,৯৯৯ টাকা এবং 256GB স্টোরেজের দাম ২৩৯৯৯ টাকা রাখা হয়েছে। Olive Green ও Glam White এর মতো রঙে স্মার্টফোন মিলবে। Vivo Y400 5G স্মার্টফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ই4 এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ডিসপ্লেয়েতে 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন রয়েছে।

Vivo Y400 5G স্মার্টফোন অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 চলবে। প্রসেসিংয়ের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ভারতের বাজারে নতুন স্মার্টফোনটি 8GB RAM সহ এসেছে। এই স্মার্টফোনে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে 8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনটি 128GB এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে LPDDR4X RAM + UFS 3.1 Storage সাপোর্ট রয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo Y400 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন সহ 50 মেগাপিক্সেল IMX852 ওআইএস সেন্সর এবং 2 মেগাপিক্সেল Bokeh লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া রয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। স্মার্টফোনে Bypass Charging ফিচার সাপোর্ট রয়েছে। এই স্মার্টফোনে Underwater Camera ফিচারের জন্য জলের ভেতরেও ফটো তোলা বা ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং রয়েছে। ৩০ মিনিট পর্যন্ত 6 মিটার জলের ভেতরেও সুরক্ষিত থাকবে।

এই স্মার্টফোনটিতে Vivo AI Phone ফিচার রয়েছে, যেমন এআই ট্রান্সক্রিপ্ট, এআই স্ক্রিন ট্রান্সলেশন, এআই ডকুমেন্টস এবং লিঙ্ক টু উইন্ডো সহ AI ইমেজিং স্টুডিও, AI Erase 2.0 এবং সার্কেল টু সার্চের মতো ফিচার রয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ সহ OTG এর মতো ফিচার সাপোর্ট রয়েছে।

Related Articles