ফিচার

Oppo K13x: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ১২ হাজারের মধ্যে ৫জি স্মার্টফোন আনল Oppo

স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। গ্রাফিকসের কাজের জন্য রয়েছে Mali -G57 MC2 GPU।

Truth of Bengal: সাশ্রয়ী মূল্যে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কিনতে চান? ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনল Oppo। Oppo K13x নামক ৫জি স্মার্টফোনে রয়েছে ৬০০০ এমএইচ ব্যাটারি। এই স্মার্টফোন চলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসরের সাহায্যে। স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। গ্রাফিকসের কাজের জন্য রয়েছে Mali -G57 MC2 GPU। এতে রয়েছে ৮জিবি এলপিডিডিআর৪x র্যাম (Oppo K13x)।

আরও পড়ুন: Traffic Awareness: ‘চায় পে চর্চা’– পথ নিরাপত্তা ও সাইবার সচেতনতায় কোতুলপুর থানার অভিনব উদ্যোগ

২৫৬জিবি ইউএফএস ২.২ স্টোরেজ রয়েছে। ১টিবি ভায়া মাইক্রোএসডি কার্ড পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব। ফ্লিপকার্ট আর ওপ্পোর অফিশিয়াল ওয়েবসাইট মারফত মিডনাইট ভায়োলেট ও সানসেট পিচ রঙের স্মার্টফোন কেনা যাবে। ৪জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম পড়বে ১১,৯৯৯ টাকা। ৬জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম পড়বে ১২,৯৯৯ টাকা। ৮জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা (Oppo K13x)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

Related Articles