Hero Dog: কুকুরের চিৎকারে বাঁচল ২০টি পরিবার, কী ঘটেছিল হিমাচলে?
A heroic dog saved 20 families in Himachal’s Mandi by alerting villagers before a devastating flash flood hit the region.
Truth Of Bengal: এ যেন এক অবিশ্বাস্যকর ঘটনা। একটি কুকুরের (Hero Dog) বুদ্ধিতে বাঁচল ২০টি পরিবার। বলা ভাল, অজস্র জীবন। বিস্তারিতভাবে বলতে গেলে, এক সারমেয়র সচেতনতায় বাঁচলো বেশ কয়েকটি জীবন। তবে প্রাণ বাঁচলেও বাঁচেনি বাড়িগুলি। মিশে যায় হড়পা বানের সঙ্গে। বলা বাহুল্য, শোকের ছায়া নেমে এসেছে পরিবারগুলির উপর। তবে দিনের শেষে সেই কুকুরটির ভূমিকার প্রশংসা করেছেন সকলে।
[আরও পড়ুন: Oppo K13x: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ১২ হাজারের মধ্যে ৫জি স্মার্টফোন আনল Oppo]
ঘটনাটি ঘটেছে গত ৩০শে জুন হিমাচলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা মন্ডীর ধরমপুর এলাকার সিয়াথি গ্রামে। ঘড়িতে তখন রাত ১টা। কুকুরের ডাকে ঘুম ভাঙ্গে নরেন্দ্রর এবং বাড়ির তলায় নেমে তিনি দেখেন যে দেওয়ালে ফাটল ধরেছে এবং তা দ্রুত চওড়া হচ্ছে। তড়িঘড়ি নিজের পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তারপর চিৎকার করে গ্রামের অন্যান্য পরিবারগুলিকে জাগিয়ে তোলেন।
নরেন্দ্রর চিৎকার শুনে সকলেই নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং বিপদ বুঝতে পেরে সকলেই আশ্রয় নেন এক উঁচু মন্দিরে। কিছুক্ষণ পরই হড়পা বান নেমে আসে এবং কয়েকটি বাড়ি তাতে গুঁড়িয়ে যায় এবং কয়েকটি যায় ভেসে। এই দৃশ্য দেখে কান্না ধরে রাখতে পারছিলেন না গ্রামের বাসিন্দারা। অনেকে আবার তা নিতে। পেরে অসুস্থ পর্যন্ত হয়ে পড়েন। ১-২টি বাড়ির ভগ্নাবশেষ ছাড়া পুরো গ্রামই খালি হয়ে যায় (Hero Dog)।
[আরও পড়ুন: Panchayat Takeover: বিরোধী জোটে ভাঙন, উত্তর লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল]
ঘটনা প্রসঙ্গে নরেন্দ্র বলেন, “এখানে যে আমাদের একটি গ্রাম ছিল ও কয়েকটি পরিবার বাস করত, তা বোঝাই যাবে না। গোটা গ্রামটাকেই এখন গ্রাস করে নিয়েছে হড়পা বান। তবে কুকুরটি যদি ঠিক সময় চিৎকার না করে আমাকে জাগিয়ে দিত, তাহলে কোন পরিবারেরই কেউ বাঁচতো না। ও চিৎকার করেছে বলে আমরা সকলে প্রাণে বেঁচেছি।” শেষ খবর পাওয়া পর্যন্ত, বর্তমানে নরেন্দ্র গত এক সপ্তাহ ধরে একটি মন্দিরে আশ্রয় নিয়েছেন (Hero Dog)।


