বিনোদন
জগদ্ধাত্রীকে মুখার্জি বাড়িছাড়া করতে উদ্যত মেহেন্দি!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর গত সপ্তাহের পর্বে দেখা গেছে, দেবো আবারো ষড়যন্ত্র করছে। তার ষড়যন্ত্রের মূল টার্গেট হলো জগদ্ধাত্রী এবং কৌশিকী।
দেবো মুখার্জি পরিবারের চড়ুইভাতের নাম করে কৌশিকীর কোম্পানির কিছু কর্মচারীকে টাকা দিয়ে জগদ্ধাত্রী এবং কৌশিকীর উপর হামলা করতে বলেছে। এই হামলায় জগদ্ধাত্রী গুরুতর আহত হয়।
কৌশিকি জগদ্ধাত্রীকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জগদ্ধাত্রী দেবোকে ষড়যন্ত্রের কথা জানায়। কিন্তু দেবো সব অস্বীকার করে।
এদিকে, মেহেন্দি কৌশিকীর চেয়ারে বসতে চায়। সে তার মায়ের কথামতন উৎসবকে বলে যেন তারা এবারে তাদের নিজেদের সমস্ত কাজ ভালোভাবে করে।






