Ben Stokes: লর্ডস টেস্টের আগে ইংল্যান্ড দলে অ্যাটকিনসন
এরপর ম্যাচ চলাকালীন সময় যত এগিয়েছে, ততই যেন পিচ থেকে সুবিধা আদায়ের ক্ষেত্রে উপযুক্ত হয়ে উঠেছে। এই ধরনের পরিবেশ ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত।
Truth of Bengal: এজবাস্টনে ভারতের কাছে মুখ থুবড়ে পড়ার প্রধান কারণ ব্যাখ্যা করলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। এবং এর প্রধান কারণ হিসেবে স্টোকস দায়ী করলেন মাঠের ২২ গজকে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মলনে এসে স্টোকস জানান, ‘এই মাঠে খেলার সময় আমার মনে হচ্ছিল, আমরা নিজেদের ঘরের মাঠে নয়, ভারতের কোনও শহরে ম্যাচ খেলছি। এরপর ম্যাচ চলাকালীন সময় যত এগিয়েছে, ততই যেন পিচ থেকে সুবিধা আদায়ের ক্ষেত্রে উপযুক্ত হয়ে উঠেছে। এই ধরনের পরিবেশ ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত। এবং তাঁরা এই সুযোগের সদ্বব্যবহার করেছেন পুরোপুরি (Ben Stokes)।’
এদিকে চোট সারিয়ে এখন অনেকটাই ফিট পেসার জোর্ফে আর্চার। তাঁকে লর্ডসের মাঠে খেলানো হবে কি না, জানতে চাইলে ইংল্যান্ড অধিনায়ক জানান, ‘আর্চার লর্ডসের মাঠে খেলবেন কি না, সেই বিষয়ে নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ওকে দলের সঙ্গে রাখা হয়েছিল এই কারণে, যাতে দলীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আর্চারের কোনও অসুবিধা না হয় (Ben Stokes)।
আরও পড়ুন: Texas Flood: টেক্সাসে হড়পা বানে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা পেরোল ৮০

সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ড অধিনায়কের এমন মন্তব্যে সোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। স্টোকসের মন্তব্যের জন্য তাঁকে কটাক্ষও করতে ছাড়েননি নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, ‘নিজেদের ঘরের মাঠে বাজবল ক্রিকেট খেলার ফায়দা তুলতে নিজেদের মত পিচ বানাতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু এজবাস্টনের পিচে যেহেতু বলে সুইং হয়েছে, তাই স্টোকসদের বাজবল স্ট্যাটেজি এখানে খাটেনি বলেই এখন কান্নাকাটি করছেন স্টোকস।’ আবার অনেকে বলছেন, ‘ভাগ্যিস ম্যাচটা ইংল্যান্ডের মাঠে হয়েছিল, উপমহাদেশে হলে তো বল আরও টার্ন করত। তখন কি বলতেন ইংল্যান্ড অধিনায়ক (Ben Stokes) ?’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এদিকে এজবাস্টনে ম্যাচ হেরেই নিজেদের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। আগামী বৃহস্পতিবার থেকে এই সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে লর্ডসের মাঠে। তার আগেই দলে নেওয়া হয়েছে অ্যাটকিনসনকে। যিনি জিম্বাবোয়ের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। এবং তার পর চোটের কবলে পড়ে দল থেকে ছিটকে যান। ফলে শুভমনদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে তাঁর সার্ভিস পায়নি ইংল্যান্ড। তবে আর্চার ও অ্যাটকিনসন ফিরলেও চোটের কবল থেকে এখনোও মুক্ত হতে পারেননি উড ও স্টোন (Ben Stokes)।






