মিউজিক ছাড়াই মুখে আওয়াজ করে নাচছে শুভশ্রী কন্যা, ভাইরাল সেই ভিডিও
Subhasree Kanya is dancing without music, the video is viral

Truth Of Bengal: টলিউড জগতে বেশ জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। একের পর এক সিনেমাতে অভিনয় করে দর্শকদের খুব পছন্দের হয়ে উঠেছেন অভিনেত্রী। রাজের সাথে বিবাহের পর বর্তমানে দুই ছেলে-মেয়ের মা অভিনেত্রী। কাজ ছাড়া বাড়িতে থাকলে দুই ছেলে-মেয়ে ইউভান-ইয়ালিনিকে নিয়েইবেশ সময় কাটিয়ে দেন রাজ পত্নী। ইউভান এখন যদিও একটু বড়, তবে ইয়ালিনিই এখন নেটদুনিয়ার আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে।
View this post on Instagram
২১ অক্টোবর, সোমবার সকাল বেলায় শুভশ্রীকে মেয়ে ইয়ালিনির একটি সুন্দর মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা গেল। শুভশ্রীর পোস্ট করা নতুন ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনও মিউজিক ছাড়াই নেচে চলেছে ছোট্ট ইয়ালিনি। পরনে সাদা রঙের স্ট্রবেরি প্রিন্টের সুন্দর দেখতে একটি পোশাক। সাথে পড়ে আছে গোলাপি রঙের ফুল প্যান্ট।মাথার চুল ঝুটি করে বাঁধা। সামনে রাখা টেবিলের সামনে একটা রিমোট নিয়ে খেলায় মেতেছিল ইয়ালিনি। ঠিক সে সময়েই শুভশ্রীকে পাশ থেকে বলতে শোনা গেল ‘ইয়ালিনি ডান্স…’। আর বলা যেমন তেমনি শুরু কাজ। সাথে সাথেই মায়ের কথা শুনে ‘আ..আ…’ করতে করতে পায়ে ভর দিয়ে হালকা লাফাতে শুরু করল ছোট্ট ইয়ালিনি।
মেয়ের কাণ্ড দেখে শুভশ্রী বললেন, ‘মিউজিকও লাগে না তোমার…’। এরপরই মায়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখা গেলো ইয়ালিনিকে। তারপরই ব্যালেন্স না রাখতে পেরে বসে পড়ল, এদিকে হাতে থাকা রিমোটটিও গেল পড়ে।শুভশ্রীর পোস্ট করা ওই ভিডিয়োটির উপরেলেখা থাকতে দেখা গেল ২১ অক্টোবর, ২০২৪।ক্যাপশানে লেখা রয়েছে, ‘My mornings’ (আমার সকাল) সঙ্গে একটা সূর্যের ইমোজি। অভিনেত্রীর পোস্ট করা ওই ভিডিওতে কমেন্টের বন্যা বয়ে যেতে দেখা গেল। ভক্তরা ছাড়াও টলিউডের তারকারাও স্নেহ প্রকাশ করেছেন কমেন্টের মাধ্যমে ছোট্ট ইয়ালিনিকে। সেই কমেন্টের তালিকায় বাদ গেল না নেটিজেনরাও।






