বিনোদন

Sourav Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রাজকুমার রাও, ছবি নিয়ে কি বললেন অভিনেতা?

এবার পালা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের। বড়পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও।

Truth of Bengal: বলিউডে বায়োপিক তুলে ধরে ছবি তৈরি করা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর সেটা যদি হয় ক্রিকেট তারকাদের জীবনী তাহলে তো কোনো কথাই নেই। ইতিমধ্যেই বড়পর্দায় মহেন্দ্রসিং ধোনির বায়োপিক ব্যাপক নজর কেড়েছিল। এরপর ‘৮৩’ ছবিতে কপিল দেব সহ গোটা ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের ইতিহাসকে তুলে ধরা হয়েছিল। সেই ছবিও বেশ জনপ্রিয়। এবার পালা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের। বড়পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এতদিন ধরে জল্পনা চললেও অবশেষে সিলমোহর দিলেন রাজকুমার নিজেই (Sourav Biopic)।

আরও পড়ুনঃ Education Policy: বড় খবর: সিবিএসই পরীক্ষা ব্যবস্থায় নয়া পরিবর্তন! ২০২৬ থেকে কি কি বদল আসছে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক প্রসঙ্গে রাজকুমার বলেন, “আমি খুব নার্ভাস। এটা একটা গুরুদায়িত্ব। তবে হ্যাঁ কাজটা খুব ভালোভাবেই হতে চলেছে আশা করি। আমরা সবাই এই বায়োপিকের জন্য উচ্ছ্বসিত।” এখানেই শেষ নয়, অভিনেতা আরও বলেন, “ছবির শুটিং শুরু হতে খানিক দেরি রয়েছে। শুটিং শেষ হয়ে এই ছবি মুক্তি পেতে প্রায় একবছর লাগবে।” (Sourav Biopic)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

রাজকুমার এদিন আরও জানান, তিনি বাংলা শিখেছেন। যেহেতু রাজকুমারের স্ত্রী অভিনেত্রী পত্রলেখা চট্টোপাধ্যায় বাঙালি তাই বাংলা শেখার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে অভিনেতার। সবমিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রাজকুমার রাওকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে তৃপ্তি দিমরিকে। যদিও এখনো সেটা স্পষ্ট করেননি নির্মাতারা (Sourav Biopic)।

Related Articles