দেশ

Education Policy: বড় খবর: সিবিএসই পরীক্ষা ব্যবস্থায় নয়া পরিবর্তন! ২০২৬ থেকে কি কি বদল আসছে?

Truth Of Bengal: সিবিএসই পরীক্ষা ব্যবস্থায় বিরাট বদল (Education Policy)। ২০২৬ সাল থেকে বছরে দু’বার দশম শ্রেণির বোর্ড পরীক্ষার অনুমোদন দিল সিবিএসই। এই খবর জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক সান্যম ভরদ্বাজ। পরীক্ষার প্রথম ধাপ বাধ্যতামূলক। তবে দ্বিতীয় ধাপ ঐচ্ছিক। পড়ুয়াদের পড়াশোনার চাপ কমাতে এবং আরও ভাল ফলাফলের সুযোগ করে দেওয়ার জন্য এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সিবিএসই-এর (CBSE) খসড়া নীতি অনুসারে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বটি ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় পর্বটি ৫ মে থেকে ২০ মে পর্যন্ত চলবে। উভয় পরীক্ষাই সম্পূর্ণ পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে হবে, এবং শিক্ষার্থীরা উভয় পরীক্ষায় একই পরীক্ষা কেন্দ্রে অংশ নেবেন। পরীক্ষার ফি বাড়ানো হবে এবং উভয় পরীক্ষার জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময় এই ফি সংগ্রহ করা হবে (Education Policy)।

[আরও পড়ুন: Education Policy: বড় খবর: সিবিএসই পরীক্ষা ব্যবস্থায় নয়া পরিবর্তন! ২০২৬ থেকে কি কি বদল আসছে?]

Related Articles