বিনোদন

রামের চরিত্রে অভিনয়ের জন্য বড়সড় ত্যাগ রণবীরের

Ranbir Kapoor

The Truth of Bengal: খুব জলদিই নীতিশ তিওয়ারির রামায়ণে ভগবান রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে,  ‘রামের মতো খাঁটি’ হতে নাকি মদ আর মাংস খাওয়া ছেড়ে দেবেন অভিনেতা। শুধু তাই নয়, খবর রয়েছে ছবির গোটা কাস্টকেই নাকি ‘একটি স্ব-সংযমিত জীবনধারার শিক্ষা দেওয়া হচ্ছে’। তবে খবরটা হল, এই ছবিতে রামের চরিত্রে অভিনয়ের জন্য বড়সড় ত্যাগ করলেন রণবীর।

সূত্রের খবর, রামের চরিত্রে অভিনয়ের জন্য মদ, সিগারেট, মাংস ছাড়লেন রণবীর। এমনকী, রামের অবতারে অভিনয়ের জন্য বিশেষ মেডিটেশনও করছেন নাকি রণবীর।ওম রাউতের ‘আদিপুরুষ’-এর পর বলিউডে আরও একটি ‘রামায়ণ’ তৈরি হতে চলেছে। সম্প্রতি সেকথা ঘোষণা করেছেন নীতেশ তিওয়ারি।

যেখানে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার চরিত্রে আলিয়া ভাটের কথা ভেবেছেন নির্মাতারা। প্রাথমিক স্তরে কথাও এগিয়েছে। কেমন চলছে সেই সিনেমার প্রস্তুতি পর্ব? সম্প্রতি সেইপ্রসঙ্গে কথা বলতে গিয়েই পরিচালক জানান, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।”

Free Access

Related Articles