ভাইজানের কামাল! মুক্তি পেতেই বক্সঅফিস কাপাচ্ছে ‘টাইগার ৩’
Tiger 3 First day Box office Collection

The Truth of Bengal: মুক্তি পেয়েছে সুপারস্টার সলমান খানের বহু প্রতিক্ষিত ছবি ‘টাইগার ৩’। এই ছবিটি বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে। সর্বত্র যেন ‘টাইগার ৩’ ঝড় অব্যাহত। এই ছবিতে অভিনয় মুখ্য ভূমিকায় রয়েছে সলমান খান ও ক্যাটরিনা কাইফ। মুক্তির আগেই বিতর্ক দেখা গিয়েছিল ছবিটি ঘিরে। ওমান, কাতার, কুয়েত ৩টি ইসলামিক দেশে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে ছবিটি। যা নিয়ে কতটা বক্স অফিসে সাফল্য অর্জন করবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিল ছবি নির্মাতারা।
তবে সব খড়া কাটিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে ভাইজানের ছবি। প্রথম দিনেই ছবিটি ৪২ কোটির গণ্ডি পার করেছে। রিপোর্ট দেখে মনে করা হচ্ছে দ্বিতীয় দিনে ছবিটি ২৫ কোটি আয় করতে পারে। আর তৃতীয় দিনেও এই সাফল্য ধরে রাখতে পারে তাহলে সলমন-ক্যাটের ছবি ১০০ কোটি পার করবে। ছবিটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০১২ সালে প্রথম মুক্তি পায় এক থা টাইগার। এরপর ২০১৭ সালে আসে টাইগার জিন্দা হ্যায়। তারপর এল টাইগার ৩। এটি যশরাজ স্পাই ইউনিভার্সের অংশ। সেক্ষেত্রে এটি পঞ্চম ছবি।
উপরোক্ত দুটি ছবির সঙ্গে ‘ওয়ার’ এবং ‘পাঠান’ ছবি দুটোও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আর এবার দীপাবলিতে এল ‘টাইগার ৩’। এখানে আবারও সলমান খান এবং ক্যাটরিনা কাইফকে জুটি বাঁধতে দেখা গেল। সঙ্গে আছেন ইমরান হাশমি। মণীশ শর্মা পরিচালনা করেছেন এই ছবির। অর্থ্যাৎ দিপাবলী মরশুমে ভাইজান ভক্তদের যে উন্মদনা ও জনজোয়ার তাতে ছবিটি বলিউড বাদশা কিং খানকে টেক্কা দেয় কিনা সেটাই এখন দেখার।
Free Access






