রেশন দু্র্নীতি মামলায় ইডির হানা হাওড়ার জগৎবল্লভপুরে
ED raids Jagatballabhpur, Howrah in ration corruption case

Truth Of Bengal: রেশন দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে তল্লাশি অভিযান জারি রেখেছে ইডি। এর আগে এই দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হতে হয়েছিল রাজ্যেপ প্রাক্তন বনমন্ত্রী জোতিপ্রিয় মল্লিককে। এছাড়াও আরও অনেকেই কেন্দ্রীয় এজেন্সির জালে ধরা পড়ে। তদন্ত প্রক্রিয়া চালিয়ে এবার ইডি অভিযান হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিন সন্তোষপুর এলাকায়। বুধবার সকালে ইডির একটি টিম অভিযান চালায় এলাকার এক চাল ব্যবসায়ীর অফিসে।
ইডি সূত্রে খবর ওই চাল ব্যবসায়ীর সংস্থার বিরুদ্ধে আগেই বেশ কিছু অনিয়মের অভিযাগ আসে। নির্দিষ্ট সেই অভিযাগের ভিত্তিতে এদিন ইডি আধিকারিকরা অভিযান চালান। বুধবার সকালে স্থানীয় চাল ব্যবসায়ী কৃষ্ণপদ মালের চালের গুদাম ও বাড়িতে একযোগে হানা দেয় ৭সদস্যের ইডির একটি দল। ইডির এই বিশেষ টিম দুটি ভাগে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করে। সকাল ৮টা নাগাদ তদন্তকারী অফিসাররা তল্লাশির কাজ শুরু করেছেন। ব্যবসার নথিপত্র খতিয়ে দেখেন তদন্তকারীরা। এই অভিযান চালিয়ে ওই চাল ব্যবসায়ীর সংস্থা ও বাড়ি থেকে বহু নথিপত্র উদ্ধার করে।
পাশাপাশি হাওড়ার আরও একটি জায়গায় চলে ইডি অভিযান। ইডির হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ধানের ব্যবসায়ী পার্থেন্দু জানার বাড়িতে ইডির একটি দল এসে হানা দেয়। মনে করা হচ্ছে রেশন দূর্নীতি কান্ডে ধান কেনাবেচায় দূর্নীতির জন্য এই তল্লাশি। ধারাবাহিক এই তল্লাশি অভিযান চলবে বলে ইডি সূত্রে খবর।






