বিনোদন

বিদায় নিলেন ইন্সপেক্টর ফ্রেডরিক্‌স, মুম্বাইয়ের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা দীনেশ

Inspector Fredericks bid farewell, actor Dinesh breathed his last in a hospital in Mumbai

The Truth Of Bengal : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। একসময় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ছিল সিআইডি। সেখানেই ইন্সপেক্টর ফ্রেড্রিক্স এর চরিত্রে অভিনয় করেছিলেন দীনেশ। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। জানা যায় মুম্বাইয়ের হাসপাতালে লিভার ফেলিওরের জেরেই মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৫৭।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই সময় থেকেই তার অবস্থা ছিল সংকটজনক। তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। তবে সব রকম চেষ্টা ব্যর্থ হল। হাসপাতাল সূত্রে খবর যকৃৎ বিকল হয়েই তার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত ১৯ ৯৮ সালের শুরু হয় বিপি সিং পরিচালিত ধারাবাহিক সিআইডি। এই সিরিয়ালে এসিপি প্রদুম্নর চরিত্রে অভিনয় করেছিলেন আরেক অভিনেতা শিবাজী সাটম। এছাড়াও দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেট্টি। এবং ইন্সপেক্টর ফ্রেডরিক্স এর চরিত্রে রূপদান করেছিলেন দীনেশ। সেই সময় এই ত্রয়ীর জনপ্রিয়তা ছিল বিপুল। পরবর্তীকালে সেই ধারাবাহিকে একের পর এক বহু তারকাকে দেখা যায়। তবে এখনো এই ত্রয়ীর জনপ্রিয়তা রয়েছে একই রকম।

 

FREE ACCESS

Related Articles