বিনোদন

হেমা মালিনীর উদ্যোগে ধর্মেন্দ্র স্মরণসভা, বাদ পড়লেন সানি-ববি

পরে জানা যায়, পাপারাজ্জির নজর এড়িয়ে হেমা নিজের বাড়িতে ঘরোয়াভাবে গীতাপাঠ ও পুজো আচ্চা করেছিলেন প্রয়াত স্বামীর স্মরণে।

Truth Of Bengal: শেষযাত্রায় ধর্মেন্দ্রকে দেখা মেলেনি তাঁর অগণিত অনুরাগীদের। ২৪ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দেন বলিউডের ‘হিম্যান’। তবে তার দিন তিনেক পর, ২৭ নভেম্বর, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে ধর্মেন্দ্রের ‘লার্জার দ্যান ফিল্মি লাইফ’ উদযাপনের স্মরণসভা আয়োজন করেন সানি দেওল ও ববি দেওল। সেই অনুষ্ঠানে বলিউডের সিংহভাগ সেলেব উপস্থিত থাকলেও দেখা যায়নি হেমা মালিনীকে। পরে জানা যায়, পাপারাজ্জির নজর এড়িয়ে হেমা নিজের বাড়িতে ঘরোয়াভাবে গীতাপাঠ ও পুজো আচ্চা করেছিলেন প্রয়াত স্বামীর স্মরণে।

Related Articles