বিনোদন

ঐশ্বর্য-আরাধ্যার থেকেও অভিষেকের বেশি কাছের মানুষ তিনি ! কে এই মহিলা ?

He is closer to Abhishek than Aishwarya-Aradhya! Who is this woman?

The Truth Of Bengal: না ঐশ্বর্য রাই বচ্চন নন। এমনকী তার কন্যা আরাধ্যাও নয়। তবে বিগ বি-র পুত্রের জীবনে রয়েছেন এমন একজন যার প্রতি ভালবাসা যেন সবকিছুকে হার মানাবে। তিনি আর কেউ নন, অভিষেক বচ্চনের বোন শ্বেতা বচ্চন। যদিও শ্বেতা বচ্চনের জন্য নাকি অভিষেক এবং ঐশ্বর্যের মধ্যে ফাটলও দেখা দিয়েছিল, এমন গুঞ্জনও ছড়িয়ছিল নেটমাধ্যমে। যদিও সমস্ত বিতর্ককে উপেক্ষা করেই এবার বোনের জন্মদিন উপলক্ষে নেটমাধ্যমে শ্বেতাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অভিষেক।

ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন- ”  শুভ জন্মদিন শ্বেতা। হয়তো আমি বলতে পারিনা বা প্রকাশ করতে পারিনা, তবে তুই আমার কাছে পৃথিবীর সমান। অনেক ভালবাসা রইল। ” পোস্টটির কমেন্ট বক্সে নেটিজেনরা শুভেচ্ছা বার্তা জানালেও এক নেটিজেন লিখেছেন- ” অভিষেক এবং ঐশ্বর্য- এই জুটির অনেক বড় ফ্যান আমি। তবে বলতে বাধ্য হচ্ছি, নিজের স্ত্রীয়ের জন্মদিনে আপনি খালি ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট করেছিলেন কিন্তু বোনের জন্মদিনে এতকিছু লিখলেন, তাহলে কী আপনার বোন আপনার স্ত্রীয়ের চাইতেও উপরে আপনার কাছে ? “।

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

অবশ্য অন্য একজন লিখেছেন- ” বিতর্ক লেগে থাকবেই। আপনাদের ভাইবোনের জুটি এরকমই অটুট থাক।” আর সব মিলিয়ে, বিতর্ক যে পিছু ছাড়ছেনা বচ্চন পরিবারের, তা বলাবাহুল্য।

Related Articles