অর্জুন কাপুরকে বিয়ের টিপস্ অভিষেক বচ্চনের
Abhishek Bachchan's marriage tips for Arjun Kapoor
Truth Of Bengal: সর্ম্পকে চড়াই উতরাই থাকবেই। তবে সেসব কাটিয়ে সর্ম্পকে দরকার বোঝাপড়া। ঠিক যেমনটা হল বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বর্য রাই এর সঙ্গে। বিগত কয়েক বছর ধরে চলছিল তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন তবে এখন সেসব অতীত, অভিষেক-ঐশ্বর্য এক। প্রায় সময়েই একসঙ্গে ক্যামেরা বন্দী হচ্ছেন বচ্চন দম্পতি। তাই এবার অর্জুন কাপুরকে বিয়ে নিয়ে টিপস দিলেন জুনিয়র বচ্চন।
সম্প্রতি বলিউডের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অর্জুন-অভিষেক। সেই অনুষ্ঠানেই দাম্পত্য নিয়ে দুই তারকার কথোপকথন শুনে হাসির রোল পড়ে যায় দর্শকাসনে। অর্জুন মজাচ্ছলে অভিষেককে প্রশ্ন ছোড়েন, “আপনার জীবনে এমন কেউ রয়েছেন, যে আপনাকে ‘আই ওয়ান্ট টু টক’ বললে আপানর টেনশন বেড়ে যায়?” জবাবে জুনিয়র বচ্চন বলেন, এখনও তোমার বিয়ে হয়নি তো, যখন হবে, তখন এই উত্তর নিজে থেকেই পেয়ে যাবে।
এখানেই অবশ্য থামেননি অভিষেক। তাঁর সংযোজন, “স্ত্রী যখনই ফোন করে তোমাকে বলবে, ‘আমার কিছু কথা আছে’, বুঝে নিও বাবা তুমি বড়সড় সমস্যায় পড়তে চলেছো।” অভিষেক-অর্জুনের এহেন রসিক কথপোকথন শুনে হেসে গড়িয়ে পড়েন দর্শকরা। সব মিলিয়ে বলাই যায়, বিয়ে তে সমস্যা থাকলেও বিয়ে করা উচিত সেই পরামর্শই দিলেন অর্জুনকে অভিষেক।






