বিনোদন

বলিউড ‘কিং’ শাহরুখের পরবর্তী ছবির নাম কী জানেন? লুকিয়ে আছে হেডিংয়েই   

Do you know the name of Bollywood 'King' Shahrukh's next film? It is hidden in the heading itself

The Truth Of Bengal : বেশ কিছুদিন ধরেই বলিউডের অন্দরে চলছিল বেশ জল্পনা। কিন্তু কি নিয়ে? হ্যাঁ, শাহরুখের নতুন ছবি কি হবে? কোন ভাগ্যবতী হবেন তাঁর নায়িকা? অবশেষে সেই সমস্ত জল্পনার হল অবসান। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার জন্য সিনেমাটোগ্রাফার সন্তোষ শিভানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কিং খান। ওই ভিডিওতে আরও দেখা গেছে শাহরুখ যেখানে বসে আছেন তার ঠিক পাশের টেবিলে রয়েছে এক তাড়া কাগজ। অনেকের অনুমান সেটি হল চিত্রনাট্য। আর যেখানে বড় বড় করে লেখা ‘কিং’। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। তবে আপাতত শাহরুখের তরফ থেকে কোনোরকম কোনও বিবৃতি মেলেনি। তবে সব কিছুর মধ্যেই ফাঁস হল ছবির নাম। আর তাঁর আগামী ছবিতে দেখা মিলবে সুহানার।

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সুহানার আগামী ছবির নাম হল ‘কিং’। পরিচালকের নাম হল সুজয় ঘোষ। ছবির প্রযোজনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। গুঞ্জন শোনা যাচ্ছিল, এই ছবিতে নাকি ক্যামিয়ো করবেন শাহরুখ। কিন্তু দর্শকদের মধ্যে একাংশের অনুমান ‘কিং’ ছবিতেই হয়তো মুখ্য চরিত্রে অভিনয় করবেন কিং খান।

সুত্রের খবর, শাহরুখের অন্যান্য অ্যাকশন ছবির তুলনায় এই ছবিটি হবে অ্যাকশনের একটু ভিন্ন স্বাদের। ২০২৩ সালের মধ্যে ‘কিং’ ছবির পরিচালক নাকি কিং খান ও সুহানার সাথে বহুবার বৈঠক করেছেন। এর থেকে এটুকু স্পষ্ট যে, শাহরুখ খান একেবারে আটঘাট বেঁধে ছবির প্রস্তুতিতে নেমেছেন।

Related Articles