বিনোদন

আপকামিং বাংলা ছবিতে নয়া লুকে এই সুপারস্টার! দেখুন তো চিনতে পারছেন কিনা?

Bagha Jatin Movie

The Truth of Bengal: মাথায় পাগড়ি, একমুখ দাড়ি, কাঁধে বন্দুক, একপ্রকার চেনাই যাচ্ছে না সুপারস্টার দেবকে। ২০ অক্টোবর মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘাযতীন’। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।এ দেশ তোমার, এ দেশ আমার, এ দেশ তাঁদেরও, যাঁরা স্বাধীনতার জন্য দিয়েছেন প্রাণ। ৭৫ বছরেও ভোলা যায় না তাঁদের সেই বলিদান। বারবার ফিরে আসে তাঁদের গল্প। সিনেমার পর্দায় ফুটে ওঠে তাঁদের জীবন কাহিনি।

এবার স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি বড়পর্দায় তুলে ধরতে চলেছেন প্রযোজক-অভিনেতা দেব।অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘাযতীন নামে ডাকা হত। এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব। তাঁর প্রযোজনাতেই ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়।

২০২১ সালে ‘গোলন্দাজ’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে বড়পর্দায় দেবকে দেখা গিয়েছিল। এসভিএফের পরিচালনায় সে ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেব। তাতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও একটি ব্লকবাস্টার সুপারস্টার উপহার দিতে চলেছেন, এমনটাই মনে করছেন তাঁরা।

Related Articles