বিনোদন

অঙ্কুশের ঠোঁটে নাকি জাদুর কামড়? ভাইরাল সেই ভিডিও

Ankush's lips or magic bite? That video is viral

Truth Of Bengal: মিমি-অঙ্কুশের বন্ধুত্ব আজকের নয়, সেই কেরিয়ার শুরুর সময় থেকে আজও তা অটুট রয়েছে। বন্ধুত্বে ধরেনি কোনও ফাটল। সম্প্রতি, মিমির বাড়িতে যান অঙ্কুশ। অঙ্কুশের পরনে ছিল একটা শর্টস আর একটি টি-শার্ট। আর সেখানেই দেখা মিলেছিল জাদু-র। আর তখনই ঘটে বিপত্তি।‘বাবা, কী হচ্ছে রে…’, বলে জাদুকে আদর করে ডাকতেই অঙ্কুশকে দেখে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করল পোষ্যটি।

উত্তেজিত জাদুকে তখন সামাল দিতে টেনে ধরে রেখে সোফায় বসেছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। অঙ্কুশ জাদুকে এও বলল, ‘সুন্দর দেখতে লোকজনকে কেন,পছন্দ হচ্ছে না? তোর মালকিনও সুন্দর দেখতে বলেই কি আমাকে আর ভাল লাগছে না।এর আগে তুই এত সুন্দর লোক দেখিস নি…’। অঙ্কুশের কথা শুনে তখন ক্রমাগত ঘেউ ঘেউ করে ডাকতে থাকল কুকুরটি।

আর তখন বন্ধুর কথাবার্তায় মিমিও অঙ্কুশের পিঠে চাপড় মারতে থাকলেন। পাশ থেকে তখন ঐন্দ্রিলাকেকিছু একটা বলতেও শোনা গেল। এরপরে অঙ্কুশকেদেখা গেল নিজের ঠোঁট দুটি বাড়িয়ে দিলেন জাদুকে চুমু দেওয়ার জন্য। কুকুরটিও তখন অঙ্কুশের ঠোঁট চাটতে থাকল। অঙ্কুশ-জাদুর স্নেহময়ী দৃশ্য দেখে মিমি বললেন, ‘মুখে যখন কামড়ে দেবে তখন বুঝবি ঠেলা…’। নাহ, জাদু অবশ্য অঙ্কুশকে কামড়ায়নি।

পরক্ষণেই যখন অঙ্কুশ জাদুকে জড়িয়ে ধরতে যায় ঠিক তখনই অভিনেতাকে দেখে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে পোষ্যটি। যদিও এই পুরো ঘটনাটিই ঘটেছে মজার ছলে। এমন মজাদার ভিডিও দেখে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। ইতিমধ্যেই মিমির পোস্ট করা ভিডিওতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

অভিনেত্রী বন্ধুদের সঙ্গে অঙ্কুশের খুনসুটি অবশ্য আজকের নয়, বারবার তা নজরে এসেছে সকলের।

Related Articles