বিনোদন
জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর বিবাহ বার্ষিকীতে নতুন টুইস্ট! আসছে জগদ্ধাত্রীর মহাপর্ব

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে রোমাঞ্চের শেষ নেই। স্বয়ম্ভু রাজনাথকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় কেন সে জগদ্ধাত্রীর উপর হামলা করতে চেয়েছিল। রাজনাথ অস্বীকার করে এবং দাবি করে যে সে কাউকে টাকা দিয়ে হত্যার জন্য পাঠায়নি।
এদিকে, জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু গুলির ঘটনার তদন্ত করছে। কিন্তু ছবি দেখেও জগদ্ধাত্রী বুঝতে পারছে না কে তাকে গুলি করেছে।
জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর বিবাহ বার্ষিকী উপলক্ষে কৌশিকী বিশেষ আয়োজন করে। সে নিজের হাতে জগদ্ধাত্রীকে সাজিয়ে তোলে। কিন্তু বাইরে বেরোতেই জগদ্ধাত্রীর উপর আবারো হামলা হয়। সে ঘটনাস্থলে পৌঁছে দেখে কৌশিকী, কাঁকন, স্বয়ম্ভু ও হামলাকারীদের সকলেই সেখানে উপস্থিত।






