বিনোদন

প্রতিভা থাকা সত্ত্বেও মেলেনি সুযোগ, উত্তরাখণ্ডের হতদরিদ্র ছেলে আজ চীনের সবচেয়ে দামি অভিনেতা!

 

উত্তরাখণ্ডের এক হতদরিদ্র পরিবারের ছেলে দেব রাতুরি। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল অভিনেতা হওয়া। কিন্তু বলিউডে তাঁর স্বপ্ন পূরণ হয়নি। বারবার ব্যর্থতার পর তিনি চিনে পাড়ি জমান। সেখানে প্রথমে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। তারপর একদিন এক চিনা পরিচালকের সিনেমার দৃশ্যে তাঁর রেস্তোরাঁ ব্যবহারের জন্য অনুমতি চান। দেব রাজি হয়ে যান। পরিচালক দেবের অভিনয় দেখে তাঁকে খলনায়কের চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। সেই সিনেমায় দেবের অভিনয় প্রশংসিত হয়। এরপর থেকে তিনি চিনের চলচ্চিত্র জগতে দাপিয়ে বেড়াচ্ছেন।

দেব রাতুরি ১৯৭৬ সালে উত্তরাখণ্ডের তেহরি গরওয়ালের ছোট্ট গ্রাম কেমরিয়া-সাউরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন কৃষক। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় দেবকে ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করতে হয়েছে। কিন্তু অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা ছিল অসীম।

দেব রাতুরি ১৯৯৮ সালে বলিউডে অভিনয়ের জন্য মুম্বই যান। কিন্তু তাঁর স্বপ্ন পূরণ হয়নি। বারবার অডিশন দিয়েও তাঁকে সুযোগ দেওয়া হয়নি। ব্যর্থতার বোঝা নিয়ে তিনি ফিরে যান তাঁর গ্রামের বাড়িতে।২০০৫ সালে দেব রাতুরি চিনে পাড়ি জমান। সেখানে একটি ভারতীয় রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রথমে তিনি রেস্তোরাঁর কর্মচারী হিসেবে কাজ করতেন। তারপর ধীরে ধীরে তাঁর পদোন্নতি হয়। কয়েক বছরের মধ্যে তিনি রেস্তোরাঁর মালিক হয়ে যান।

Related Articles