স্পোকেন ইংলিশে কাঁচা?, মাধ্যমিক পাশেই স্পোকেন ইংলিশ কোর্স করার সুযোগ গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে
৮ ও ৯ এপ্রিল ভর্তি নেওয়া হবে
Truth Of Bengal: উচ্চ শিক্ষারত? কিন্তু স্পোকেন ইংলিশ বা কথ্য ইংরেজিতে কাঁচা? গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে রয়েছে স্পোকেন ইংলিশ কোর্স করার সুযোগ।
গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস ১২ মাসের ইংরেজি ভাষার কোর্স করা যাবে। বিগিনার্স, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড কোর্স। বিগিনার্স কোর্সে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সেমিস্টার চলবে। কোর্স ফি হল ২৫৮৩ টাকা। ৫০ টাকা আবেদনপত্রর জন্য অতিরিক্ত। নগদ বা ইউপিআই মারফত কোর্স ফি জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। ৮ ও ৯ এপ্রিল ভর্তি নেওয়া হবে। সশরীরে আবেদনকারীকে আসল শংসাপত্র নিয়ে আসতে হবে। ওই ২ দিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত আর দুপুর সওয়া ২টো থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভর্তি চলবে। সপ্তাহ ৩ দিন সোমবার, বুধবার ও শুক্রবার বা মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ক্লাস হবে। ১০টা ১০ থেকে ১২টা ১০, ১২টা ১০ থেকে ২টো ১০, ২টো ১০ থেকে ৪টে ১০, ৪টে ১০ থেকে ৬টা ১০ ও ৬টা ১০ থেকে রাত ৮টা ১০ পর্যন্ত স্কুল অফ ল্যাঙ্গুয়েজেসের ক্যাম্পাসে ক্লাস হবে।


