রাজ্যের খবর

মতুয়া ধর্মমেলায় এসে নিখোঁজ বৃদ্ধকে আত্মীয়ের হাতে তুলে দিল গোবরডাঙা থানার পুলিশ

লক্ষাধিক মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে যান দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের দানাগ্রামের বাসিন্দা সেবক দেশী।

Truth of Bengal: ঠাকুরনগর মেলা উপলক্ষে দুই শালাকে নিয়ে মতুয়া ধর্মমেলায় এসেছিলেন ৬০ বছরের এক বৃদ্ধ। গত রবিবার দুপুর দুটোর সময় ঠাকুরনগর স্টেশন থেকে পুণ্যস্নানের উদ্দেশ্যে ঠাকুরবাড়িতে হাজির হন তারা। এই মেলা উপলক্ষে আসা লক্ষাধিক মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে যান দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের দানাগ্রামের বাসিন্দা সেবক দেশী।

আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তার খোঁজ না পেয়ে দুই শালা অনেক খোঁজাখুঁজি করলেও তার হদিশ পায় না। অবশেষে গতকাল গাইঘাটার বিধায়ক তথা সংঘাধিপতি সুব্রত ঠাকুরের সঙ্গে দেখা করে তাদের জামাইবাবুর নিখোঁজের কথা জানান। বিধায়ক সঙ্গে সঙ্গে বিভিন্ন থানায় খবর দেন। গোবরডাঙা থানার পুলিশের প্রচেষ্টায় খোঁজ মেলে নিখোঁজ থাকা সেবক দেশীর। বুধবার দুপুরে ওই বৃদ্ধাকে তার আত্মীয়ের হাতে তুলে দেন পুলিশ আধিকারিক। পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন বাবলু দে শর্মা।

Related Articles