শিক্ষা
Trending

স্কুলে প্রথম শ্রেণিতে ন্যূনতম বয়স ৬ বছর রাখতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

Center's letter to states to keep minimum age of 6 years in first grade in school

The Truth Of Bengal,Mou Basu: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের প্রতিটি স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর রাখার জন্য এবার প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

২০২০ সালের কেন্দ্রের বিজেপি সরকারের চালু করা জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ও ২০০৯ সালের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার অনুসারে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা ৬ বছর করার কথা বলা হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই যাতে স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির এই নিয়ম মানা হয় তার জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে চিঠি দিয়েছেন শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব অর্চনা শর্মা আওয়স্তি।

২০২২ সালে লোকসভায় কেন্দ্র জানিয়েছিল, অসম, গুজরাত, পুদুচেরি, তেলেঙ্গানা, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, গোয়া, ঝাড়খণ্ড, কর্নাটক ও কেরালায় ৬ বছরের কম বয়সি শিশুদের প্রথম শ্রেণিতে ভর্তি করা হয়েছে।

Related Articles