দেশ

মুম্বইয়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন

Massive fire engulfs a warehouse in Mumbai

Truth Of Bengal, Barsa Sahoo : ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের একটি গুদামে। শুক্রবার রাতে আগুন লাগে বলেই সূত্রের খবর। তবে শনিবার সকালেও সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা। বর্তমানে জোর কদমে চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল ও ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, মুম্বই-নাসিক হাইওয়েট ধারে ভিবন্ডি তালুকে একটি গুদাম ঘর রয়েছে। গুদামটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ওই গুদামের মধ্যে প্লাস্টিক থেকে শুরু করে রাসায়নিক, দাহ্য তেলের মতো বেশ কিছু সামগ্রী মজুত করা হতো। এরপর শুক্রবার রাতে হঠাৎ স্থানীয়দের নজরে আসে গুদাম দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও দীর্ঘ প্রচেষ্টার পর তারা ব্যর্থ হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশে। দমকলেও খবর দেওয়া হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং দমকল বাহিনী। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান গ্রাস করে নেয় গুদামটি। আগুন তীব্র গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে গুদামের মধ্যে থাকা অন্যান্য অংশে।

ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন উপস্থিত হয়েছে। চলছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা। তবে সারারাত ধরে আগুন নেভানোর প্রচেষ্টা চালালেও ব্যর্থ হয় তারা। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শনিবার সকালেও জ্বলতে দেখা যায় গুদাম।পুরো গুদামটি ভস্মিভূত হয়ে গিয়েছে।  কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। কিভাবে গুদামে আগুন লাগলো তা এখনো অজানা। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটল তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Related Articles