দেশ

‘দেবতা মানেই ভগবান নয়, ঈশ্বর….’ আমেরিকা সফরে গিয়ে ঈশ্বরের সংজ্ঞা দিলেন রাহুল গান্ধী

'God does not mean God, but God' Rahul Gandhi gave the definition of God while visiting America

Truth Of Bengal : ডালাস, টেক্সাসে একটি কথোপকথনের সময় কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ‘দেবতা’ এর ভারতীয়দের ধারণা সম্পর্কে একটি কথা বলেন। এরপর এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে সাধারণ মানুষের চাকরিতে ভাগ বসাচ্ছে তা নিয়েও আলোচনা করেন। ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ সম্পর্কে বলতে গিয়ে গান্ধী জানান, ‘ঈশ্বর’ শব্দটিকে প্রায়শই দেবত্বের সঙ্গে যুক্ত করে ভুল বোঝানো হয়।

রাহুল গান্ধীর আরও বলেন, ” ভারতের দেবতা বলতে আসলে এমন একজন ব্যক্তিকে বোঝায় যার ভেতরের অনুভূতি তার বাহ্যিক অভিব্যক্তির মতোই। অর্থাৎ তিনি হলেন একজন সম্পূর্ণ স্বচ্ছ ব্যক্তি কিন্তু এর অর্থ এই নয় যে তিনি একজন ‘ঈশ্বর’। কোন ব্যক্তি যদি আমাকে তিনি যা বিশ্বাস করেন সবকিছু আমার কাছে খুলে বলেন তাহলে এটাই হল দেবতার সংজ্ঞা। আমাদের রাজনীতির মজার বিষয় হল আপনি কিভাবে আপনার চিন্তাভাবনাকে দমন করেন, আপনি কিভাবে ভয়, লোভ বা উচ্চাকাঙ্ক্ষাকে দমন করবেন এবং অন্য মানুষের ভয় এবং উচ্চাকাঙ্খা গুলি পর্যবেক্ষণ করবেন তা বোঝা।

এরপর গান্ধী রাজনীতিতে এই ধারণার প্রাসঙ্গিকতাকে তুলে ধরে বলেন, রাজনীতিতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কিভাবে লোকেরা তাদের নিজস্ব ধারণা, ভয়, লোভ বা উচ্চাকাঙ্কাকে দমন করে এবং অন্যের ধারণার দিকে মনোযোগ দেয়। আসল চ্যালেঞ্জ হল শুধু নিজের মতামত প্রকাশ করা নয়, বরং অন্যদের কথা মনোযোগ সহকারে শোনা।

গান্ধী বলেন, প্রতিবারই নতুন প্রযুক্তি আসে, উদ্বেগ থাকে যে এটি চাকরি কেড়ে নেবে। কম্পিউটার প্রথম আসার সময় চাকরি কেড়ে নেবে বলে বলা হয়েছিল, কিন্তু তারা ভারতে লক্ষ লক্ষ চাকরি তৈরি করেছে। একইভাবে, AI কিছু কাজ কেড়ে নেবে কিন্তু নতুন তৈরি করবে।”

তিনি কিছু সেক্টর সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমি বিশ্বাস করি যে AI এর কারণে ভারতের আইটি শিল্প উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। AI এর ফলে সাধারন মানুষের অনেক সুবিধা হতে পারে। কিন্তু যদি না হয়, তাহলে এটি গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে।”

রাহুল গান্ধী তিন দিনের অনানুষ্ঠানিক সফরে আমেরিকায়। এ সময় ডালাসে ভারতীয় অভিবাসী ও যুবকদের সঙ্গে মতবিনিময় করেন। ওয়াশিংটন ডিসি সফরে তিনি আইনপ্রণেতা এবং মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে। শনিবার রাতে তিনি ডালাসে পৌঁছান। ভারতীয় ন্যাশনাল ওভারসিজ কংগ্রেসের সভাপতি স্যাম পিত্রোদা এবং মার্কিন শাখার সভাপতি মহিন্দর গিলজিয়ান তাকে স্বাগত জানান।

Related Articles