ভারতীয় বংশোদ্ভূত আইরিশ ক্রিকেটার মৃত্যুর সঙ্গে লড়ছেন, গুরুগ্রামের আইসিইউতে ভর্তি
Indian-origin Irish cricketer battling death, admitted to Gurugram's ICU

Truth Of Bengal: ক্রিকেট ভক্তদের জন্য অত্যন্ত দুঃখের খবর। আয়ারল্যান্ড ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সিমরনজিৎ সিং ওরফে সিমি সিংয়ের অবস্থা আরও খারাপ হয়েছে। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর মধ্যে লড়াই করছেন। তার তীব্র লিভার ফেইলিওর হয়েছে এবং বর্তমানে গুরুগ্রামের মেদান্তার আইসিইউতে ভর্তি রয়েছেন। তিনি লিভার প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছেন। এ তথ্যের পরই ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। সিমি সিংয়ের যত তাড়াতাড়ি সম্ভব আরোগ্য কামনা করছেন ক্রিকেট ভক্তরা।
সিমি সিং তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছিল প্রায় ৭ বছর আগে ২০১৭ সালে। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটেই সিমি সিং আয়ারল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু এখন এই খেলোয়াড় জীবন-মৃত্যুর মধ্যে লড়াই করছেন। বর্তমানে সিমি সিং গুরুগ্রামের মেদান্তার আইসিইউতে ভর্তি রয়েছেন। সিমি পঞ্জাবের মোহালিতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৭ স্তরে পঞ্জাবের প্রতিনিধিত্ব করেছিলেন, কিন্তু অনূর্ধ্ব-১৯ স্তরে সাফল্য পাননি।
অনূর্ধ্ব-১৯ স্তরে ব্যর্থ হওয়ার পর, সিমি সিং ২০০৫ সালে হোটেল ম্যানেজমেন্ট পড়তে আয়ারল্যান্ডে যান। সিমি সিং আয়ারল্যান্ডে পেশাদার ক্রিকেট খেলা শুরু করেন। এর পরে, ২০০৬ সালে, তিনি ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবে যোগদান করেন এবং তারপর শীঘ্রই তিনি আয়ারল্যান্ড দলে অন্তর্ভুক্ত হন। সিমির শ্বশুর পারবিন্দর সিং এর মতে, ডাবলিনে প্রায় ৫-৬ মাস আগে, সিমি এক অদ্ভুত ধরনের জ্বরে ভুগছিল। যা বারবার আসতে থাকে। সেখানে তিনি চেক আপ করেন, কিন্তু চেক আপে সুনির্দিষ্ট কিছু ধরা পড়েনি।






