অরুণাচলে দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার ট্রাক, মৃত ৩, আহত ৪
Indian army truck involved in an accident in Arunachal

Truth Of Bengal : ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। খাদে পড়ল ভারতীয় সেনার ট্রাক। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই ৩ জন সেনা জওয়ান নিহত হয়েছেন।
সূত্রের খবর, নিহত জওয়ানদের নাম হাবিলদার নখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস। তাঁরা প্রত্যেকেই সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের কর্মী ছিলেন। ইটানগরের এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, ভারতীয় সেনার একটি ট্রাক অরুণাচলের আপার সুবানসিরি জেলায় খাদে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ সেনা জওয়ান। তবে বাকি ৪ জন গুরুতর আহত হলে তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড। সমাজমাধ্যমে তারা পোস্ট করে জানান, ‘‘লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি-সহ সমস্ত র্যাীঙ্ক তিন জওয়ানের মৃত্যুতে গভীর শোকাহত। ভারতীয় সেনা নিহত জওয়ানদের শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।’’






