দেশ
Trending

রাজ্যসভায় পাশ পোস্ট অফিস বিল, বাতিল ১২৫ বছরের পুরনো অ্যাক্ট…

Rajya Sabha passes Post Office Bill, repeals 125-year-old Act

The Truth Of Bengal: রাজ্যসভায় পাশ পোস্ট অফিস বিল। সন্দেহজনক পার্সেল খুলে দেখতে পারবেন ডাক কর্মীরা। সারা দেশ জুড়ে ডাক বিভাগের পরিষেবা আরও সরল করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

রাজ্যসভায় পাশ হল ‘পোস্ট অফিস বিল ২০২৩’ । ১২৫ বছরের পুরনো ‘ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট’ এদিন বাতিল করা হয়েছে। সারা দেশ জুড়ে ডাক বিভাগের পরিষেবা আরও সরল করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। নয়া বিলের মাধ্যমে ডাক পরিষেবার আমূল সংস্কার হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই বিলের  মাধ্যমে পোস্ট অফিসের হাতে আগের থেকে অনেক বেশি ক্ষমতা গেল।

মোদি সরকারের আনা নতুন পোস্ট অফিস বিলের ৯ নম্বর ধারায় স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ডাকঘরের কর্মীরা যে কোনও পার্সেল  সন্দেহজনক মনে করলে আটক করতে পারবেন। দেশের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, আইন-শৃঙ্খলা, জরুরি অবস্থা ইত্যাদি ইস্যুতে পোস্ট অফিস এখন যে কোনও চিঠিও খুলে দেখতে পারবে। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা রাখা হয়েছে।প্রসঙ্গত, এই বিল রাজ্যসভায় পাঠানো হয়েছিল গত বাদল অধিবেশনেই। চলতি শীতকালীন অধিবেশনে তা পাশ হল।কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘এখনকার সময় ও পরিস্থিতি যে রকম কঠিন হয়ে উঠেছে, তাতে এই ধরনের নজরদারি জরুরি’।

Free Access

Related Articles