আন্তর্জাতিক

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জঙ্গির তাণ্ডব! নিহতের সংখ্যা ৪০

Militant rampage in Pakistan's Baluchistan province! The death toll is 40

Truth Of Bengal: সোমবার রাত থেকে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জঙ্গির তাণ্ডব! কোথাও গ্রেনেডের সাহায্যে রেল লাইন উড়িয়ে দেওয়া, কোথাওবা থানায় থানায় দেখা গিয়েছে সশস্ত্র হামলা। প্রায় তিনটি ভিন্ন জায়গায় জঙ্গি হামলার জেরে প্রাণ হারিয়েছেন ৪০ জন মানুষ। আহতের সঠিক সংখ্যা জানা যায়নি। জানা গিয়েছে, পাকিস্তানী নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমনে নিহত হয়েছে ২১ জন জঙ্গি। সূত্রের খবর, পাক নিরাপত্তা বাহিনী বালুচিস্তানের একাধিক জেলায় এখনও জঙ্গি দমন পক্রিয়া চালাচ্ছেন। পাক প্রশাসন সূত্রে জানিয়েছে, উক্ত কারণে নিহত জঙ্গির সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

পাকিস্তানের এক সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, সোমবার মাঝ রাতে মাশতুঙ্গ, পাসনি ও কালাট প্রমুখ এলাকার একাধিক থানায় সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়েছে। জঙ্গিরা পুলিশ ও নিরাপত্তাকর্মীদের তাদের নিশানায় রেখে এই হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। থানার সম্মুখে জ্বালানো হয়েছে একাধিক গাড়ি। তুরবাত, বেলা, সিবি, পাঞ্জগুড় ও কোয়েটারের মতো একাধিক এলাকা থেকে গ্রেনেড বিস্ফোরণের কথাও উঠে গিয়েছে।

কালাটের পুলিশ সুপার জানিয়েছেন, সোমবার সারারাত জঙ্গি তাণ্ডবের চলায় সেখানে নিহত হয়েছেন ১১ জন, আর আহত হয়েছেন ৬ জন। কয়েকজন পুলিশকর্মীও প্রাণ হারিয়েছেন এই জঙ্গি হামলায়। জঙ্গি হামলায় গুরুতর আহত হয়েছেন কালাট থানার সহকারী কমিশনার আফতাব লাসি। পাকিস্তানের বোলানেও একই ভাবে গুলিবিদ্ধ করে ৮ জনের প্রাণ নিয়েছে জঙ্গিরা। এমনকি কোয়েটা-করাচি হাইওয়েতে একাধিক গাড়ি জ্বালিয়ে দিয়েছে জঙ্গিরা।

বালুচিস্তানের নানা হাসপাতালে মৃতদেহ উপচে পড়ছে। এর মধ্যে মঙ্গলবার সকালে পাকিস্তানের মুসাখাইল জেলার রারাশাম এলাকার এক আন্তঃপ্রাদেশিক হাইওয়েতে বাস থেকে যাত্রীদের নামিয়ে প্রায় ২৩ জনের প্রাণ নিয়েছে জঙ্গিরা। গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে প্রথমে যাত্রীদের পরিচয় চায় জঙ্গিরা। তারপর পঞ্জাব প্রদেশ থেকে আগত যাত্রীদের প্রাণ নেয় জঙ্গির দল। বালুচিস্তানের সবচেয়ে সক্রিয় জঙ্গি সংগঠন ‘বালোচ লিবারেশন আর্মি’ এই হামলার দায় মেনে নিয়েছেন।

Related Articles