Uncategorized

ভয়াবহ বন্যায় ভাসছে ত্রিপুরা, মৃত ২৪ জন বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মানিক সাহা

Chief Minister Manik Saha inspects the flood situation in Tripura, 24 dead people are floating in the terrible flood

Truth of Bengal: ত্রিপুরায় ভয়াবহ আকার ধারণ করছে বন্যা পরিস্থিতি। জলের তলায় সে রজ্যের বিস্তীর্ণ এলাকা। খোলা হয়েছে ৫৫৮টি ত্রাণ শিবির। ক্রমশ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়। প্রকৃতির রুদ্ররোষের শিকার দেশের উত্তর-পূর্বের রাজ্য। বন্যায় বিপর্যস্ত ত্রিপুরা। বিগত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ফুঁসতে শুরু করেছে সেরাজ্যের একাধিক নদী।

বিপদসীমার উপর দিয়ে বইছে গোমলতী ও মনু সহ একাধিক নদীর জল। সপ্তাহ খানেকের বৃষ্টির জেরেই এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরাতে। জলের তলায় মাইলের পর মাইল এলাকা। ভেঙেছে বাড়ি-ঘর, ভেসেছে গ্রামের পর গ্রাম। জলের নীচে রেললাইন, ব্যাহত রেল পরিষেবা। লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা।  প্রায় কয়েক হাজার ত্রিপুরাবাসীর বর্তমান আস্তানা হয়ে দাঁড়িয়েছে ত্রাণশিবির।

ত্রিপুরার এই বন্যা পরিস্থিতিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ২৪জন। ভূমিধসের ঘটনা ঘটেছে অন্তত পক্ষে ২ হাজার ৩২ টি এলাকায়। প্রশাসন সূত্রে খবর, ১৯ অগাস্ট থেকে এখনও পর্যন্ত দেশের উত্তর-পূর্বের এই রাজ্যে খোলা হয়েছে ৫৫৮টি ত্রাণ শিবির। ইতিমধ্যেই সবায়ুসেনার হেলিকপ্টারে গোমতী সহ দক্ষিন ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর প্রাথমিকভাবে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে সরকারের তরফে। এই কঠিন পরিস্থিতিতে প্রাথমিকভাবে ৪০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সেইসঙ্গে এসডিআরএফের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ৬টি দল নেমেছে উদ্দারকাজে।

Related Articles