অফবিট

“৫ বছরে ভাড়া বাড়াবে বলেনি”, বেঙ্গালুরু বাড়িওয়ালার সদয় মনোভাব ভাইরাল রেডডিটে

Bengaluru homeowner's sweet attitude goes viral on Reddit

Truth Of Bengal : আচ্ছা ভাড়াটে বাড়ির মালিক মানে আমরা কী বুঝি? খিটখিটে, বদমেজাজি একটা লোক তাইনা? আমাদের ধারনা এই পৃথিবীতে হয়তো ভালো বাড়ির মালিক হাতে গোনা কয়েকজনই আছে। তবে হ্যাঁ! ভাবতে অবাক লাগলেও এখনও ভালো বাড়িওয়ালা পৃথিবীতে বিরাজ করে। সম্প্রতি এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

একজন ভাড়াটে তার বাড়িওয়ালার প্রশংসামূলক এক পর্যালোচনা রেডডিটে বেশ ভাইরাল হয়েছে। একজন রেডডিট ব্যবহারকারী বেঙ্গালুরুতে তার ৬৫ বছর বয়সী বাড়িওয়ালার সাথে তার হৃদয়গ্রাহী অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি আরও বর্ণনা করেন কীভাবে ৬৫ বছর বয়সী বাড়িওয়ালা তাকে রাতের খাবার কিনে দিয়েছিলেন। এতে ভাড়াটে তাঁকে কৃতজ্ঞতা জানিছিলেন। তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে আরও জানান, পাঁচ বছর ধরে ওই ভাড়াটিয়া তাঁর বাড়িতে বসবাস করছেন। এত বছরে তিনি একবারও বাড়ির ভাড়া বাড়াননি।

”তার বয়স ৬৫ বছরের এবং আমি গত ৫ বছর ধরে তার বিল্ডিংয়ে বসবাস করছি। আজ, সে একটি পার্সেল নিয়ে আমার দরজায় এসে বলল সে আমার জন্য রাতের খাবার কিনেছে। আমি হাসি থামাতে পারলাম না। এত বছরে আপনার বয়সী কেউ আমার প্রতি এত দয়া দেখায়নি। তিনি বৃদ্ধ একজন মানুষ, খুব ফিট, সক্রিয় এবং একটি ভাল সামাজিক জীবনযাপন করেন। তাঁর সবচেয়ে ভালো দিক হল দীর্ঘ ৫ বছরে তিনি একবারও ভাড়া বাড়াবেন বলে বলেননি। ২০১৮ সালে যে পরিমাণ ভাড়া দিয়েছিলাম সেই পরিমাণ ভাড়াই আমি দীর্ঘ ৫ বছর ধরে পরিশোধ করেছি। মাঝে মাঝে, তাঁর কাছ থেকে আমি তার জীবনের গল্প এবং তার কন্যাদের সফলতার গল্প শুনি। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ভগবান যেন এই মানুষটিকে সারাজীবন এভাবেই ভালো রাখেন। একজন রেডডিট ব্যবহারকারী লিখেছেন।

ভাইরাল পোস্টটি অনেক ব্যবহারকারীকে প্রভাবিত করেছে। তারা তাদের ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেছেন। এটি ভাড়াটেদের মনে ভাল বাড়িওয়ালাদের সম্পর্কে ভালো ধারনার সঞ্চার ঘটিয়েছে। অনেকে তাদের মতামত পোষণ করেছেন।

Related Articles