আন্দোলনের জেরে আবারো অশান্ত ওপার বাংলা! হাসপাতালে আহতদের দেখতে গেলেন শেখ হাসিনা
Due to the movement, the rest of Bengal is once again in turmoil! Sheikh Hasina visited the injured in the hospital
The Truth Of Bengal: আবারো অশান্তি ওপার বাংলায়। আন্দোলনকারীদের যৌথমঞ্চ ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে বাংলাদেশের চট্টগ্রাম এলাকায়।
অভিযোগ উঠেছে, আন্দোলনের সমর্থকরা মুক্তি, কার্ফু প্রত্যাহার-সহ কয়েকটি দাবিতে পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে বোমা ছুড়েছে। ওদেশের শাসকদল নেতৃত্বের দাবি, বিএনপি-জামাতে ইসলামি আশ্রিত দুষ্কৃতীরা ওই পড়ুয়া আন্দোলনকারীদের আড়াল থেকে হামলা চালিয়েছে। আন্দোলনকারীরা পালটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তাঁরা লাঠি-কাঁদানে গ্যাস ব্যবহার করছে ওই সংঘর্ষে। তার মধ্যে মঙ্গলবার বিকালে ওদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজধানী ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহত মানুষদের সাথে দেখা করেন। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন-এ।
প্রসঙ্গত, বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলন শুরু হয়, নিহত ও আহত হয় বহু মানুষ। কোটা সংস্কার নিয়ে ওদেশের সুপ্রিম কোর্টের রায় এর পর পরিস্থিতি স্বাভাবিকের পথে ফিরতে শুরু করলেও, মঙ্গলবার আবারো আন্দোলনের সুর ভেসে উঠলো ওপার বাংলায়।






