প্রেমের সম্পর্কে রাজদীপ-তন্বী? সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
Rajdeep-Tani about love? Speculation is rife around the social media post

The Truth Of Bengal : টলিউডের অভিনেত্রী তন্বী লাহা রায়ের জন্মদিনে বহু টলি তারকাদের মধ্যেই নজর কাড়ল রাজদীপ গুপ্তার একটি পোস্ট। অভিনেত্রীর সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন রাজদীপ , সাথে ভালোবাসা মাখা একটি ক্যাপশন। এরই মধ্যে প্রেম নিয়ে প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে । রাজদীপের শেয়ার করা প্রথম ছবিটা তোলা তন্বীরই বাড়ির ব্যালকনিতে। গ্রিলে হেলান দিয়ে অভিনেত্রী। আর তন্বীর হায়ে হালকা ঠেঁস দিয়ে রাজদীপ। পিছন থেকে হাতটি কোমরে জড়িয়ে রেখেছেন। পরের ছবি চায়ের কাপ হাতে। কোনও এক কথায় বেজায় হাসছেন। তৃতীয় ছবিটিও একই লোকেশনে। চার নম্বর ছবিটি সাদাকালো। সেলফি তুলেছেন তন্বী।
View this post on Instagram
পিছনে রাজদীপ, কারও সঙ্গে কথা বলছেন ফোনে।‘আচ্ছা ঠিক আছে… আজকের দিনটা তোমার… আর আগামীকাল ও তার পরের দিনও তোমার… এমন একটা দিন কাটাও যা ভালোবাসা, হাসি আর আনন্দে পরিপূর্ণ, যা তোমাকে খুশি রাখে। আজকের দিনটাও খুশি থাকো, বাদবাকি দিনগুলোও। হ্যাপি বার্থ ডে এইচ এস।’ তন্বীর জন্মদিনে রাজদীপের এই পোস্ট বিশেষ করে নজর কাড়ল সকলের। টলিপাড়ার অন্য এক অভিনেত্রী স্বস্তিকা দত্ত কমেন্টে লিখলেন, ‘আমিও ঠিক এমনটাই চাই… হ্যাপি বার্থ ডে তন্বী।’ মিশমি দাস, ইশা সাহা, দেবচন্দ্রিমা সিংহ রায়, সুস্মিতা দে, দিয়া মুখোপাধ্যায়রা এই পোস্টে লাইক করেছেন। এর আগে তন্বীর সাথে রাজদীপ একসাথে কাজ করেছেন। কিছুদিন আগেই দীর্ঘ অসুস্থতার পর অভিনেত্রীর মা না ফেরার দেশে চলে গিয়েছেন সেই শোক কাটিয়ে উঠে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছেন অভিনেত্রী।






