রাজ্যের খবর

বনগাঁয় আইসক্রিমের ফ্রিজ থেকে উদ্ধার মৃতদেহ

Body recovered from ice cream fridge in Bangaon

The Truth Of Bengal: রহস্য জনক ভাবে আইসক্রিমের ফ্রিজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকার হিন্দুস্তান গোডাউন সংলগ্ন এলাকায়। সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ মৃতদেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম মিনাল কান্তি বাসু বয়স (৪০) বাড়ি বনগাঁ এলাকায় ।

আরো জানা গেছে বিগত ছয় থেকে সাত বছর ধরেই ওই গোডাউনের আইসক্রিমের গাড়ির চালক ছিল বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছাই মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে মালদা থানা পুলিশকর্তারা। ওই আইসক্রিম গোডাউন এর প্রোপাইটার জয়ন্ত পাল চৌধুরী তিনি বলেন প্রতিদিনের মতো সেই ব্যক্তি স্বাভাবিক থাকে গতকাল রবিবার ছিল ছুটি দিন এবং তবে তার প্রাথমিক অনুমান গতকাল অতিরিক্ত মদ্যপান করাই তার এই মৃত্যুর কারণ।

অনাদিকে আজ সকালে ওই গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ সে সকালে খোঁজ করতে থাকেন সেই ব্যক্তিকে। কেননা সেই ব্যক্তি গতকাল গোডাউনেই ছিল দীর্ঘ কোন খোঁজ করার সত্ত্বেও তাকে না মেলায় অবশেষে আইসক্রিমের ফ্রিজ খুলতেই চক্ষু চড়ক গাছ তার মৃতদেহ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি।ঘটনা জানাজানি হতেই জড়ো হতে থাকেন এলাকাবাসীরা। অন্যদিকে তার মৃত্যু নিয়ে এক এলাকায় রহস্যের দানা বেঁধেছে। যদিও পুরো বিষয়টি কি তা তদন্তের পরেই জানা যাবে জানিয়েছে পুলিশ।

Related Articles